বৃষ্টি নেই , উত্তরের পাহাড় বাদে সমতলে চলছে ভ্যাপসা গরম

স্টাফ রিপোর্টার , কলকাতা : উত্তরবঙ্গের আবাহওয়াও বলছে, বিভিন্ন জায়গায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। বহু জায়গাতেই আপাতত আজ বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। সমতলের দিকের জেলায় ভালমতো গরম রয়েছে।

উত্তরবঙ্গে জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বোচ্চ ৩৫, সর্বনিম্ন ২৭.৪ ডিগ্রি সেলসিাস তাপমাত্রা। কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি , সর্বনিম্ন ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.০ ডিগ্রি , সর্বনিম্ন ২৩.০ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৫.০ ডিগ্রি , সর্বনিম্ন ১৭.০ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২০.৪ ডিগ্রি , সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাকি জেলায় কোথাও বৃষ্টি না হলেই শুধুমাত্র দার্জিলিঙে নাম মাত্র বৃষ্টি হয়। পরিমান ০.৬ মিলিমিটার।

এদিকে জানা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘুরবে। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের আধিক্য বর্তমান থাকবে। সঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ। মেদিনীপুর , দিঘার দিকে মেঘাচ্ছন্ন যা বৃষ্টির আভাস দিচ্ছে। কোথাও কোথাও আজ সোমবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে। আজ ১৯ অক্টোবর থেকে নতুন করে আবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে খবর। যার সম্ভাব্য অভিমুখ ওডিশা ও অন্ধ্রপ্রদেশ হলেও, তা বাংলায় আংশিক প্রভাব বিস্তার করবে। এর জেরে ২০ অক্টোবর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরে তা বাড়বে। প্রভাব দৃঢ় হতে পারে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে। ঐ দিন দিন ভালো পরিমান বৃষ্টির পূর্বাভাস মিলছে দক্ষিণবঙ্গ জুড়ে। নবমী দশমীতেও হতে পারে বৃষ্টি।

আবার এর পরে লা নিনার প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে পারে। এমনটাই বার্তা আবহাওয়া দফতরের। এই লা নিনার প্রভাব আজ ১৯ তারিখ থেকে ঘনীভূত হওয়া সম্ভাব্য নিম্নচাপের বৃষ্টি কাটতে না কাটতেই স্পষ্ট হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এর জেরে রাজ্যে জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে পারে। অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুর দিকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে। লা নিনা অবস্থার জেরে বঙ্গোপসাগরে নিম্নচাপ কাটলেই শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

The post বৃষ্টি নেই , উত্তরের পাহাড় বাদে সমতলে চলছে ভ্যাপসা গরম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34ceNAa
Post a Comment (0)
Previous Post Next Post