শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিপাশার ইমিউনিটি ড্রিংকের রেসিপি

মুম্বই: শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন অভিনেত্রী বিপাশা বসু। ফিটনেস এর জন্য তিনি অনেকের কাছে বড় অনুপ্রেরণা। কিভাবে সুস্থ ও সবল থাকতে হয় সেই সম্পর্কে সব সময় সচেতন অভিনেত্রী। করোনা কালেও নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতনতা বজায় রাখছেন তিনি।

এই ভাইরাস থাবা বসিয়েছে বহু মানুষের শরীরে। মৃত্যু হয়েছে বহু মানুষের। আবার সুস্থ হচ্ছে কিছু মানুষ। চিকিৎসকরা বলছেন এই ভাইরাস থেকে বাঁচার অন্যতম উপায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, সব সময় মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা, এবং ভিড় এড়িয়ে চলা। এর সঙ্গেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কথা অনবরত বলছেন চিকিৎসকরা। শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা ভালো থাকলেই লড়াই করা যাবে এই রোগের সঙ্গে।

বলিউডের বহু সেলিব্রিটি তাদের ইমিউনিটি রক্ষার জন্য কী করছেন তা প্রকাশ করেছেন। বাড়িতেই নানারকম টোটকা ব্যবহার করছেন তাঁরা। বিপাশা বসু নিজের রোগ প্রতিরোধ করার ক্ষমতা রক্ষা করতে কী করছেন সেই ঘরোয়া টোটকা প্রকাশ করেছিলেন। ঘরে কীভাবে সেই ইমিউনিটি ড্রিংক বানাচ্ছেন তাও বলেছিলেন তিনি।

উপকরণ
৭ টেবিল চামচ কাঁচা হলুদ গুঁড়ো
৪ টেবিল চামচ জিরের গুঁড়ো
৪ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো
৭ টেবিল চামচ মৌরির গুঁড়ো
২ টেবিল চামচ আদার গুঁড়ো
২ টেবিল চামচ কালো মরিচের গুঁড়ো
১/২ টেবিল চামচ দারুচিনি গুঁড়ো
৩ টেবিল চামচ এলাচ গুঁড়ো

পদ্ধতি- হলুদ গুঁড়ো এবং আধার গুঁড়ো আলাদা পাত্রে রাখুন। বাকি সমস্ত উপকরণ হালকা আছে সেঁকে নিন। সুন্দর গন্ধ বেরোলেই নামিয়ে নিন। পুরে যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এই মিশ্রন ঠান্ডা হলে তার ভালো করে একটি গুঁড়ো তৈরি করুন। এরপরে এর মধ্যে হলুদ গুঁড়ো ও আদা গুঁড়ো মেশান। মিশ্রণটি একটি বয়ামে ভরে রাখুন।

প্রত্যেকদিন এক গ্লাস গরম জলে ১ টেবিল চামচ মিশ্রণটি মিশিয়ে দিন। অথবা এক বাটি ডাল মিশিয়ে খেতে পারেন। প্রত্যেকদিন কষ্ট করে বানানোর ঝক্কি নেই। তাই প্রতিদিন ১ টেবিল চামচ করে গরম জলে মিশিয়ে পান করুন।

The post শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিপাশার ইমিউনিটি ড্রিংকের রেসিপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cQl5Ic
إرسال تعليق (0)
أحدث أقدم