অমৃতসর: ক্যাবচালক এর হাত থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিলেন দুই তরুণী। ঘটনা পাঞ্জাবের অমৃতসরের। জানা যাচ্ছে ওই চালক ২ তরুনীর মধ্যে একজনকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে ওই গাড়িতে তৃতীয় ১ মহিলাও ছিলেন। তাকে এলাকার স্থানীয়রা উদ্ধার করেন। এলাকার স্থানীয়রাই গাড়িটির পিছু নেন যখন তাঁরা দেখেন যে চলন্ত গাড়ি থেকে দুই তরুণী ঝাঁপ দিচ্ছেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ক্যাব চালককে গ্রেফতার করা হয়েছে।
জানা যাচ্ছে যে ওই তিন মহিলা রঞ্জিত এভেনিউ এলাকায় একটি রেস্তোরাঁয় যাচ্ছিলেন। সেই রেস্তোরায় যাওয়ার জন্য তারা এই ক্যাব বুক করেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে গাড়িটি চলতে শুরু করলে চালক একজন মহিলাকে যৌন হেনস্থা করতে শুরু করে। এরপরে গাড়ির গতি সেই অভিযুক্ত চালক বাড়াতে থাকে বলে জানা যাচ্ছে। অবশেষে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেন তাঁরা।
দুজন মহিলাকে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিতে দেখে এলাকার স্থানীয় বাসিন্দারা গাড়ির পিছু নেন। অবশেষে সেই গাড়িটিকে পাকড়াও করে তৃতীয় মহিলাকে উদ্ধার করেন তাঁরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়ে ছিলেন গাড়ির চালক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাকে পুলিশ গ্রেফতার করে।
The post ক্যাবে যৌন হেনস্থা, চলন্ত গাড়ি থেকেই ঝাঁপ দুই তরুণীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/359dj8Z