মোবাইল তো দূর, পায়ের চটিও নেই, বিহার নির্বাচনে লড়ছেন প্রার্থী

পাটনা: বিহার বিধানসভা নির্বাচনে এমন অনেক প্রার্থী রয়েছেন যাদের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ অর্থ ও পেশি শক্তির ব্যবহার করছেন তাঁরা। কিন্তু কোনও ভাবেই অস্বীকার করার উপায় নেই, এমন অনেক প্রার্থী আছেন যাদের সরলতা তুলনাহীন। যেমন লখিসারাই আসনে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন প্রতিদ্বন্দ্বী ভরত মাহাতো।

অবস্থা এমন যে এই প্রার্থীর পায়ে চপ্পল খুব কমই দেখা যায়। তাঁর কাছে নিজস্ব কোনও মোবাইলও নেই। তবে তাঁর বাড়িতে একটা ছোট ফোন রয়েছে, যেটায় ফোন করে তাঁর ছেলেরা বাবার খোঁজ খবর নেয়। তাঁর ছেলেরা বর্তমানে শ্রমিকের কাজ করতে বাইরে রয়েছেন।

মনোনয়নের সময় তিনি হলফনামায় তার শ্যালকের নম্বর দিয়েছেন। কারণ বাড়ির মোবাইলে যে ব্যালেন্স থাকবেই, তার কোনও নিশ্চয়তা দিতে পারেননি ভরত মাহাতো।

৭২ বছর বয়সী ভরত মাহাতো যে এই প্রথম নির্বাচন লড়ছেন তা মোটেই না। এর আগে কমপক্ষে ১২ বার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তবে এখনও অবধি তিনি শুধুমাত্র পঞ্চায়েত পর্যায়ে সমস্ত নির্বাচন লড়াই করেছেন। এবারই প্রথম বিধানসভা নির্বাচনে তিনি ঝাঁপিয়ে পড়েছেন।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে ভরত মাহাতো জানিয়েছেন, তিনি এ পর্যন্ত কতটি নির্বাচনে লড়েছেন, তা নিজেও মনে রাখেন না। এই বিষয়ে তিনি কিছু লিখে রাখার কথাও ভাবেননি বলে জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, আমি প্রতিবার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই পরাজিত হয়েছি।

সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে তিনি বলেন, “আমার টাকা কোথায় যে আমি জিতব?” তবে তিনি যে নির্বাচনে আরও লড়াই করবেন তাও জানিয়ে দিয়েছেন।

The post মোবাইল তো দূর, পায়ের চটিও নেই, বিহার নির্বাচনে লড়ছেন প্রার্থী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34nzzg6
Post a Comment (0)
Previous Post Next Post