গতি ও শক্তি বাড়িয়ে বিকালেই তাণ্ডব চালুর সম্ভাবনা নিম্নচাপের

স্টাফ রিপোর্টার, কলকাতা : এদিকে আজ শুক্রবার গভীর নিম্নচাপ আছড়ে পড়তে পারে বঙ্গে। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা হয়ে বসিরহাটে ঢুকবে। সেখান থেকে বাংলাদেশের পথে যাওয়ার কথা নিম্নচাপটির। তার জেরে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, দুই মেদিনীপুরে প্রবল বর্ষণ হবে। আগে থেকেই তার পূর্বাভাস গিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে আজ বিকালে এই নিমচাপটি যাবে এ রাজ্যের সাগরদ্বীপ ও সুন্দরবনের উপর দিয়ে। অর্থাৎ আমফানে ক্ষতি হওয়া এলাকার উপর দিয়ে।

শেষ আপডেট পাওয়া পর্যন্ত নিম্নচাপটি পারাদ্বীপ থেকে ৯০ কিলোমিটার দূরে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৯০ কিলোমিটার, সাগরদ্বীপ থেকে ২৪০ কিলোমিটার দূরে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। উপকূলে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড়ো হাওয়া বইতে পারে। এমন কি হাওড়ার গতিবেগ পৌঁছতে পারে ৬০ কিলোমিটারে আশপাশে। কলকাতা সহ উপকূলের জেলাতেও হাওড়ার গতিবেগও বাড়বে। কলকাতায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়ার গতি থাকতে পারে। সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ ৭ জেলা বৃষ্টি হতে পারে ব্যাপক পরিমানে। তাই প্রশাসনিক কর্তাদের এ বিষয়ে সতর্ক করেছে নবান্ন। ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে মণ্ডপ ক্ষতি হওয়ার আশঙ্কা হয়েছে। তাই উদ্যোক্তাদের সতর্ক করা হয়েছে।

গত বুধবার বঙ্গোপসাগরে ঘনীভূত রয়েছে নিম্নচাপটি। অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে থাকলেও ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে তা সরছে। সে কারণে পুজোর সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস। আজ, গভীর নিম্নচাপে পরিণত। অষ্টমীর দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছে অবস্থান করবে নিম্নচাপটি। সমুদ্র উত্তাল থাকায় ২৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

The post গতি ও শক্তি বাড়িয়ে বিকালেই তাণ্ডব চালুর সম্ভাবনা নিম্নচাপের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jomxTZ
Post a Comment (0)
Previous Post Next Post