দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করল বেহালার এক পুজো

স্টাফ রিপোর্টার, কলকাতা: সন্তোষ মিত্র স্কোয়ারের পর এবার ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বেহালা দেবদারু ফটক। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শহরের দ্বিতীয় পুজো প্যান্ডেল হিসেবে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করল তারা।

এবছর ৪৮ বছরে পা দিয়েছে দেবদারু ফটক ক্লাব। এবার তাদের থিম ‘শব্দযাপন’।এবার তাদের পুজো দেখার পুজো নয়, শোনার পুজো। একদিকে শহরের ক্যাকোফনি আর অন্যদিকে আচমকা লকডাউনে ফিরে পাওয়া প্রকৃতি ও পাখিদের কলরব- এই দুই শব্দের সহাবস্থান ঘটিয়েছেন শিল্পী শুভদীপ ও সুমি মজুমদার। একচালায় মায়ের মমতাময়ী রূপ ফুটিয়ে তুলেছেন প্রতিমাশিল্পী সৌমেন পাল।

তবে করোনা আবহের কারনে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ওই ক্লাবের পুজো উদ্যোক্তারা। সংক্রমণ রুখতে তাঁদের মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করেছে বেহালার এই জনপ্রিয় পুজো কমিটি। তবে মণ্ডপ থেকে একশো মিটার দূর থেকে প্রতিমা দর্শন করা যাবে। এছাড়াও বাইরে বসানো থাকবে জায়েন্ট স্ক্রিন। সেইসঙ্গে ক্লাবের ফেসবুক পেজে প্রতিমা দর্শন করার ব্যবস্থা করেছে বেহালার দেবদারু ফটক ক্লাব।

দুর্গাপুজোর সময় ভিড় নিয়ে সতর্ক করছেন চিকিৎসকেরা। দূরত্ববিধি না মানলে করোনা সংক্রমণ কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সে কথা মাথায় রেখেই এই একই সিদ্ধান্ত নিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। তাঁরাই প্রথম দর্শকহীন পুজো করার কথা জানিয়েছে।

পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ বলেছেন- “দুর্গাপুজোকে ঘিরে পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোটি টাকার বাজার তৈরি হয়। পুজো না হলে, বাজারটা পুরো ধ্বংস হয়ে যাবে। তাতে ক্ষতিগ্রস্ত হবেন হাজার হাজার গরিব মানুষ। আবার যদি অসুখটা বেড়ে যায় তাহলে পুজো দেখতে আসাটাই কারণ হয়ে থাকবে। তাই, পুজো এবার শুধু পাড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাকিরা দেখবেন ভার্চুয়ালি।”

দর্শকদের কাছে তাঁর আবেদন, “আমাদের সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গোৎসব সমিতির ফেসবুক পেজে লক্ষ্য রাখুন। প্রতি দিন সেখানেই প্রতিমা দর্শন থেকে মণ্ডপ, সব কিছুই দেখা যাবে। শুধুমাত্র কমিটির সদস্যরা এবং স্থানীয়দের পরিচয়পত্র দেখে প্রবেশ করতে দেওয়া হবে।”

The post দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করল বেহালার এক পুজো appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3j3g0hh
إرسال تعليق (0)
أحدث أقدم