সন্ত্রাসবাদের শিকার নয়, শিকড় ছড়িয়েছে পাকিস্তানে : বিদেশমন্ত্রক

নয়াদিল্লি : পাকিস্তান নিজেকে সন্ত্রাসবাদের শিকার বলে তুলে ধরতে পারবে না কখনও। কারণ গোটা বিশ্ব জানে সন্ত্রাসবাদে মদত দেয় এই দেশ। পাকিস্তানের আশ্রয় পেয়েই সারা বিশ্বে সন্ত্রাস ছড়ায় জঙ্গি সংগঠনগুলো। বৃহস্পতিবার এই ভাষাতেই ইসলামাবাদকে একহাত নিল ভারতের বিদেশমন্ত্রক।

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, পাকিস্তান এমন একটা দেশ যাঁরা রাষ্ট্রসংঘের তালিকায় নিষিদ্ধ ঘোষণা করা জঙ্গিদের মদত যোগায়। এই দেশেই সবথেকে বেশি জঙ্গি সংগঠনের আশ্রয়। তাই সারা বিশ্ব জানে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের অবদানের কথা। তাই ইসলামাবাদ নিজে কখনও নিজেকে সন্ত্রাসবাদের শিকার হিসেবে প্রতিপন্ন করতে পারবে না।

এদিকে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ বৈঠক থেকে সন্ত্রাসবাদ প্রসঙ্গে সুর চড়ানো হয়। দুই দেশের দাবি সন্ত্রাসবাদ ও পাকিস্তান মুদ্রার দুই পিঠ। পাকিস্তানের বিরুদ্ধে কার্যত সুর চড়ায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা এবার সদর্থক ব্যবস্থা নিক পাকিস্তান, দাবি দুই দেশেরই।

দুই দেশের বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি পেশ করা হয়। বিবৃতিতে জানানো হয় মার্কিন যুক্তরাষ্ট্র চায় পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক। পাক মাটি সন্ত্রাসবাদকে মদত দিতে যাতে ব্যবহার না করা হয়, তার ব্যবস্থা করা হোক ইসলামাবাদের পক্ষ থেকে। ছাব্বিশ এগারোর মুম্বই হামলা, উরিতে হামলা বা পাঠানকোট হামলার মতো ঘটনা পাক মাটি থেকেই পরিকল্পিত হয়েছিল। সেই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

বৈঠকে উপস্থিত মার্কিন প্রতিরক্ষা সচিব ও বিদেশ সচিবের সঙ্গে একই ভাবে সুর চড়ান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের পক্ষ থেকে দাবি করা হয় আল কায়দা, আইসিস, লস্কর এ তইবা, জইশ ই মহম্মদ, হিজবুল মুজাহিদিনকে প্রত্যক্ষ মদত দেওয়া বন্ধ করুক ইসলামাবাদ।

এদিকে, ১৮ জনকে জঙ্গি তালিকাভুক্ত করে ভারত। এর মধ্যে রয়েছে হিজবুল মুজাহিদিনের চিফ সৈয়দ সালাউদ্দিন। সন্ত্রাস-বিরোধী আইনে এদের জঙ্গি তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ১৯৯৯ সালে বিমান হাইজ্যাক করা আব্দুল রউফ আসগার, ইব্রাহিম আথার ও ইউসুফ আজহারের নামও রয়েছে সেই তালিকায়।

The post সন্ত্রাসবাদের শিকার নয়, শিকড় ছড়িয়েছে পাকিস্তানে : বিদেশমন্ত্রক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31VmTvv
Post a Comment (0)
Previous Post Next Post