আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতি শান্তির আহ্বান পম্পেওর

ওয়াশিংটন: বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল ঘিরে সংঘাতের কুটনৈতিক নিস্পত্তি করতে আর্মেনিয়া ও আজারবাইজানের কাছে অনুরোধ জানালেন ‌মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রী মাইক পম্পেও । কয়েকদিন আগে ওয়াশিংটনে অস্ত্র বিরতির মধ্যস্থতা সত্বেও সেখানে হিংসা অব্যাহত রয়েছে।

ভারত সফরের সময়ে পম্পেও টেলিফোনে পৃথক পথক ভাবে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়া এবং আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, পম্পেও নেতাদের উপর এই ব্যাপারে চাপ দেন যাতে তারা বৈরিতা বন্ধ করে এবং কুটনৈতিক সমাধানে পৌঁছুনোর ব্যাপারে তাঁদের প্রতিশ্রুতি মেনে চলেন।

ইতিমধ্যেই এই দুটি দেশ পরস্পরকে এই বলে দোষারোপ করছে পম্পেওর মধ্যস্ততায় আর্মেনিয়া ও আজারবাইজানের বিদেশমন্ত্রীদের মধ্যে অস্ত্রবিরতিতে সম্মত হবার পরেও নাগোরনো কারাবাখের অদূরে একে অপরের উপর আক্রমণ চালিয়েছে।

বিতর্কিত অঞ্চলে অস্ত্র বিরতির জন্য রুশ প্রচেষ্টা দু বার ব্যর্থ হওয়ার পর ২৪শে অক্টোবর ওয়াশিংটনে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। ঐ বিবাদের অঞ্চলে লড়াই বন্ধ করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের আহ্বানের সঙ্গে পম্পেও যোগ দেন। বিশ্বের নেতারা বড় রকমের যুদ্ধ বন্ধ করতে চাইছেন যাতে সম্পৃক্ত রয়েছে আজারবাইজানের মিত্র দেশ তুরস্ক, এবং আর্মেনিয়ার সঙ্গে যার প্রতিরক্ষা চুক্তি রয়েছে সেই দেশ রাশিয়া। এই হিংসা চলছে কতকগুলো পাইপলাইনের কাছে যেখান থেকে আজারবাইজানের তেল এবং গ্যাস বিশ্ব বাজারে রফতানি করা হয়।

The post আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতি শান্তির আহ্বান পম্পেওর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JhpaKV
Post a Comment (0)
Previous Post Next Post