ঢাকা : অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। করোনা পরিস্থিতির কারণে এবার ঢাকায় সেই কুমারী পূজা হচ্ছে না। এমনটাই জানা গিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তরফে। অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের কথা থাকলেও এবার শুধু পুষ্পাঞ্জলির ব্যবস্থা সীমিত আকারে মন্দিরে করা হয়েছে। আর প্রসাদ হিসেবে অন্যান্যবার খিচুড়ি বিতরণ করা হলেও এবার তাও থাকছে না। ভক্তদের জন্য অঞ্জলি প্রদান সরাসরি সকাল ১০টা ৪৫ মিনিটে টেলিভিশনে এবং ফেসবুকে দেখানো হবে। এরপর সন্ধ্যায় আছে সন্ধিপূজা।
বরাবর ঢাকার রামকৃষ্ণ মিশনসহ কয়েকটি স্থানে কুমারী পূজা হতো। রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় ৩০-৩৫ হাজার ভক্তের সমাগম হতো এবং প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকতো। করোনা পরিস্থিতি বিবেচনায় এবার তা বাতিল করা হয়।
তবে ঢাকার বাইরে ২-৩টি জায়গায় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এছাড়া রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও প্রায় ২৫ হাজার মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করা হতো। এবার সেটাও বাতিল করা হয়েছে। তবে রীতিতে পরিবর্তন হয়নি বেলুড় মঠে। প্রতি বছরের মতো এ বারেও মহাষ্টমীতে সাড়ম্বরে কুমারী পুজো শুরু হয়েছে বেলুড় মঠে। ‘সুভাগা’ রূপে পুজো করা হচ্ছে এক নাবালিকাকে।
বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেন স্বামী বিবেকানন্দ। সারদা দেবীর নামে দুর্গাপুজোর সঙ্কল্প করা হয়েছিল। সেই প্রথা মেনে এখনও চলছে সেই পুজো। প্রথম বর্ষেই ন’জন কুমারীকে একসঙ্গে পুজো করা হয়েছিল বলে জানা গিয়েছে। তাদের মধ্যে এক জনকে নিজের হাতে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ।
প্রথা মেনে প্রতি বছর মহাষ্টমীতে বেলুড় মঠের মূল মন্দিরে আত্মারামের কৌটো বার করে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের মহাস্নান করানো হয়েছে। শনিবার সকালে বেলুড় মঠের মূল মন্দিরের পাশে পুজোর মণ্ডপে কুমারী পুজোর প্রস্তুতি শুরু হয়। অন্যবার পুজোর পরে দর্শনার্থীর মধ্যে ভোগপ্রসাদ বিতরণ করা হয়। সকাল থেকে বেলুড় মঠে ভক্ত সমাগম হয়৷ অন্যবার এইদিনে প্রায় কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় বলে জানা যায় বেলুড় মঠ কর্তৃপক্ষের সূত্রে। দুর্ঘটনা এড়াতে স্থলপথে-জলপথে কড়া নজরদারি চালানো হয় ৷ স্পিডবোটে জলপথে নজর থাকে পুলিশের ৷ এবারে সব বন্ধ। তাই অনালাইনে দেখানো হচ্ছে তাঁদের কুমারী পূজা। সকাল ৯টা থেকে শুরু হয়ে কুমারী পূজা।
এদিকে দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন অষ্টমী । সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দিতে মানুষের ভিড় দেখা যায় অন্যবারে। কিন্তু হাইকোর্টের রায়ে এসব বন্ধ। বাড়িতেই সবাই অঞ্জলি দিচ্ছেন। বাঙালির বাঁধ ভাঙা আবেগ আর উৎসবের উচ্ছ্বাসে দেবীপক্ষের সঙ্গে পুজো শুরু হয়ে গিয়েছে বহু আগেই ৷ কিন্তু সবই এবার মনে মনে। বাঁধ মানছে না মন। তবু নিজেদের মধ্যেই নিজের আনন্দকে বেঁধে রেখেছে পুজো পাগল বাঙালি।
The post ঢাকায় বন্ধ কুমারী পূজা , বেলুড়ে পালিত সারম্বরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3omUfwU