বেশ্যাকুলজাত কুমারী রূপে পূজিতা হতে পারে, হয় শুধুই অরজঃস্বলা ব্রাহ্মন কুমারীর পূজা

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : কুমারী পূজা হল তন্ত্রশাস্ত্রমতে অনধিক ষোলো বছরের অরজঃস্বলা কুমারী মেয়ের পূজা। যোগিনীতন্য, কুলার্ণবতন্য, দেবীপুরাণ, স্তোত্র, কবচ, সহস্রনাম, তন্যসার, প্রাণতোষিণী, পুরোহিতদর্পণ প্রভৃতি ধর্মীয় গ্রন্থে কুমারী পূজার পদ্ধতি এবং মাহাত্ম্য বিশদভাবে বর্ণিত হযে়ছে। বর্ণনানুসারে কুমারী পূজায় কোন জাতি, ধর্ম বা বর্ণভেদ নেই। দেবীজ্ঞানে যে-কোন কুমারীই পূজনীয়, এমনকি বেশ্যাকুলজাত কুমারীও। তবে সাধারণত ব্রাহ্মণ কুমারী কন্যার পূজাই সর্বত্র প্রচলিত। এক্ষেত্রে এক থেকে ষোলো বছর বয়সী যে কোনো কুমারী মেযে়র পূজা করা যায়। বয়সের ক্রমানুসারে পূজাকালে এই সকল কুমারীদের বিভিন্ন নামে অভিহিত করা হয়।

এক বছরের কন্যা — সন্ধ্যা, দুই বছরের কন্যা — সরস্বতী, তিন বছরের কন্যা — ত্রিধামূর্তি, চার বছরের কন্যা — কালিকা পাঁচ বছরের কন্যা — সুভগা, ছয় বছরের কন্যা — উমা, সাত বছরের কন্যা — মালিনী, আট বছরের কন্যা — কুষ্ঠিকা নয় বছরের কন্যা — কালসন্দর্ভা, দশ বছরের কন্যা — অপরাজিতা, এগারো বছরের কন্যা — রূদ্রাণী, বারো বছরের কন্যা — ভৈরবী তেরো বছরের কন্যা — মহালপ্তী, চৌদ্দ বছরের কন্যা — পীঠনাযি়কা, পনেরো বছরের কন্যা — ক্ষেত্রজ্ঞা, ষোলো বছরের কন্যা — অন্নদা বা অম্বিকা।

কুমারী পূজার দার্শনিক তত্ত্ব হলো নারীতে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন। বিশব ব্রহ্মাণ্ডে যে ত্রিশক্তির বলে প্রতিনিয়ত সৃষ্টি, স্থিতি ও লয় ক্রিয়া সাধিত হচ্ছে, সেই ত্রিবিধ শক্তিই বীজাকারে কুমারীতে নিহিত। কুমারী প্রকৃতি বা নারী জাতির প্রতীক ও বীজাবস্থা। তাই কুমারী বা নারীতে দেবীভাব আরোপ করে তার সাধনা করা হয়। এ সাধনপদ্ধতিতে সাধকের নিকট বিশ্বজননী কুমারী নারীমূর্তির রূপ ধারণ করে; তাই তার নিকট নারী ভোগ্যা নয়, পূজ্যা। পৌরাণিক কল্পকাহিনিতে বর্ণিত আছে, এ ভাবনায় ভাবিত হওয়ার মাধ্যমে রামকৃষ্ণ পরমহংসদেব নিজের স্ত্রীকে ষোড়শীজ্ঞানে পূজা করেছিলেন।

বৃহদ্ধর্ম পুরাণ বলছে যে দেবতারা স্বয়ং না কি পূজা করেছিলেন দেবীর এই কুমারী রূপের। যে কাহিনি কি আবার শারদীয়া দুর্গাপুজোর সঙ্গেই জড়িত। দেবী দুর্গার পূজা প্রচলিত ছিল বসন্তকালে। কারন সেই সময়ে সূর্য অবস্থান করেন তাঁর উত্তরায়ণ গতিতে। পুরাণ মতে, সেটা দেবতাদের জেগে থাকার সময়। তাই চৈত্র মাসের নবরাত্রিই ছিল দুর্গার আরাধনার জন্য প্রশস্ত এবং প্রচলিত।

 

তথ্যসূত্র – অন্তরজাল

The post বেশ্যাকুলজাত কুমারী রূপে পূজিতা হতে পারে, হয় শুধুই অরজঃস্বলা ব্রাহ্মন কুমারীর পূজা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mboq8a
Post a Comment (0)
Previous Post Next Post