প্রিয় মহারাজের হাতে প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্যের বই উদ্বোধন

কলকাতা ও শিলিগুড়ি: BCCI সভাপতি, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী কলকাতা প্রেস ক্লাবে শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্যর লেখা ”করোনা পূর্ব ও উত্তর নগরায়ণ ও নগর অর্থনীতি” বইটির উদ্বোধন করলেন।

অনুষ্ঠানে সৌরভ বলেন, করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সচেতনতা প্রয়োজন। সম্প্রতি অশোক ভট্টাচার্য ফেসবুকে জানান, তাঁর বইটি উদ্বোধন করবেন প্রিয় সৌরভ গাঙ্গুলী। মঙ্গলবার বইটির উদ্বোধন হলো।

বর্ষীয়ান সিপিআইএম নেতা ও প্রাক্তন পুর নগরন্নোয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য একমাত্র বাম পরিচালিত শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র। এই পুরনিগমের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে তিনি প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান।

সম্প্রতি অশোক ভট্টাচার্য করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তিনি সুস্থ হয়ে ফের দলীয় কর্মসূচিতে নেমে পড়েছেন। দলীয় মুখপত্র সহ বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা নগরায়ণ বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়।

অশোকবাবুর কর্মকুশলতা সর্বজনবিদিত। ভারতের প্রতিনিধি হিসেবে চিন সরকারের আমন্ত্রণে সেদেশে নগরায়ণ নিয়ে সেমিনারে অংশ নিয়েছিলেন।

সৌরভ গাঙ্গুলী ও অশোক ভট্টাচার্যের সম্পর্ক গভীর। অশোকবাবু করোনা আক্রান্তের পর উদ্বিগ্ন ছিলেন মহারাজ। নিয়মিত খবর নিতেন। বর্ষীয়ান বাম নেতা সুস্থ হওয়ার পর শুভেচ্ছা পাঠান।

২০১১ সালে রাজ্যে পরিবর্তনের পর শিলিগুড়ি বিধানসভা হাতছাড়া হয় সিপিআইএমের। পরাজিত হন অশোক ভট্টাচার্য। পরের নির্বাচনে তিনি জয়ী হন। একইসঙ্গে শিলিগুড়ি পুর নিগমের মেয়র হিসেবে জয়ী হন। শিলিগুড়ি পুরনিগমের আগামী নির্বাচনে অশোকবাবুর নেতৃত্বে বামেরা নির্বাচনে লড়াই করছে।

The post প্রিয় মহারাজের হাতে প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্যের বই উদ্বোধন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kilhD9
إرسال تعليق (0)
أحدث أقدم