৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, দিল্লিতে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

নয়াদিল্লি: দিল্লিতে করোনার অবস্থার এখনও তেমন কোনও উন্নতি হয়নি। এমন পরিস্থিতিতে অধিক সংখ্যায় লোক বাইরে বেরোলে তা বিপজ্জনক হতে পারে। যার জেরে রাজধানীতে দিল্লি সরকার ৩১ অক্টোবর পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, দিল্লির সমস্ত স্কুল ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, একজন অভিভাবক হিসেবে তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছেন। এই সময়ে বাচ্চাদের স্বাস্থ্যের বিষয়ে কোনও ঝুঁকি নেওয়া উচিৎ হবে না বলেই জানিয়েছেন তিনি।

এর আগে, দিল্লি সরকার ৫ অক্টোবর অবধি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। মনে করা হয়েছিল ৫ অক্টোবরের পরে স্কুল খুলবে, কিন্তু ক্রমবর্ধমান করোনার জেরে সরকার আবারও সিদ্ধান্ত পরিবর্তন করল। দিল্লি ক্যান্টের সঙ্গে সম্পর্কিত বেসরকারী স্কুলগুলির ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য থাকবে। ৩১ অক্টোবরের পরে স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে দিল্লির মতো দেশেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৭৫ হাজার ৮২৯ জন। এই সময়ের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে আরও ৯৪০ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লক্ষ ৪৯ হাজার ৩৭৪ জন। এরমধ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৩৭ হাজার ৬২৫। সুস্থ হয়ে উঠেছে ৫৫ লক্ষ ৯ হাজার ৯৬৭ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে, দেশে মোট মৃতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১ হাজার ৭৮২ জন।

The post ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, দিল্লিতে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GDeMLX
إرسال تعليق (0)
أحدث أقدم