গেরিলা কায়দায় নবান্ন অভিযানের হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

স্টাফ রিপোর্টার, বারাকপুর: বিধানসভা নির্বাচনের আগে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে ৮ অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। গেরিলা কায়দায় সেই অভিযান হবে বলে হুঁশিয়ারি দিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

রবিবারের বারাকপুরের নারায়ণপুরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং নবান্ন অভিযান প্রসঙ্গে বলেন, “ ওই দিন কোনও বাধা মানা হবে না। গেরিলা কায়দায় অভিযান হবে।”

উল্লেখ্য, যুব মোর্চার নতুন রাজ্য কমিটি ঘোষণার সময়ই সিদ্ধান্ত হয়েছিল নবান্ন অভিযান করবে মোর্চা নেতৃত্ব। সংগঠনের সভাপতি সৌমিত্র খাঁ এ সেইসময় জানিয়েছিলেন, রাজ্যে কর্মসংস্থানের দাবি, শাসক দলের দুর্নীতি সহ একাধিক দাবিতে নবান্ন অভিযান করবে তারা।

এদিনের অনুষ্ঠানে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ছাড়াও বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সৌমিত্র খাঁ। জ্যোতিপ্রিয় মল্লিককে রিকশাওয়ালা বলেও কটাক্ষ করেন তিনি। নবান্ন অভিযান প্রসঙ্গে বিষ্ণুপুরের সাংসদ আরও বলেন, “খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রিকশাওয়ালা। ও আবার রাজ্যপাল কে কী বলবেন? ওর কোনও যোগ্যতা নেই। কোনওভাবেই নবান্ন অভিযান আটকাতে পারবে না।”

এদিকে নবান্ন সূত্রে খবর, বিজেপি নেতাদের এই হুমকির পর গেরুয়া শিবিরের নবান্ন অভিযানকে কড়া হাতে মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ–প্রশাসনকে।

The post গেরিলা কায়দায় নবান্ন অভিযানের হুঁশিয়ারি অর্জুন সিংয়ের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36tz3id
إرسال تعليق (0)
أحدث أقدم