করোনা আক্রান্ত শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী, রয়েছে জ্বর ও শ্বাসকষ্ট

কলকাতা: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী নির্মল মাঝি। জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১০ টা নাগাদ তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লক এ ভর্তি করা হয়। করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি তাঁর জ্বর ও শ্বাসকষ্টও রয়েছে।

উল্লেখ্য, মাসখানেক আগেই হাসপাতাল থেকে ফিরেছেন তিনি। ব্রেইন স্ট্রোক হয়ে বেশ কয়েকদিন এস এস কে এম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর ফের করোনা আক্রান্ত হওয়ায় মারাত্মক চিন্তিত রয়েছেন তাঁর পরিবার।

উল্লেখ্য এর আগে শাসক দলের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, দমকলমন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রাণী সম্পদমন্ত্রী স্বপন দেবনাথ করোনা আক্রান্ত হন। তবে প্রত্যেকেই বর্তমানে সুস্থ রয়েছেন।

বিস্তারিত আসছে…

The post করোনা আক্রান্ত শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী, রয়েছে জ্বর ও শ্বাসকষ্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lV9BXg
إرسال تعليق (0)
أحدث أقدم