মুম্বই: মহারাষ্ট্রের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় বিগবসের ঘরে ক্ষমা চাইলেন গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানু। কালার্সের পক্ষ থেকে জান কুমার শানুর ক্ষমা চাওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়।
শোয়ের আর এক অংশগ্রহণকারী নিক্কি তাম্বোলি মারাঠি ভাষায় কথা বলা থেকে সমস্যার সূত্রপাত। জান এর পরেই এমন এক মন্তব্য করেন যা মহারাষ্ট্রের মানুষের ভাবাবেগে আঘাত করে। চ্যানেলের পক্ষ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি পাঠানো হয়।
কিন্তু এমএনএস ফিল্ম ওয়ার্কার্স ইউনিয়ন প্রধান অমেয়া খোপরা জানিয়েছেন, তিনি শুধু চিঠির মাধ্যমে ক্ষমা চাওয়ায় মোটেই সন্তুষ্ট নন। টেলিভিশনেই সর্বসমক্ষে ক্ষমা চাইতে বলেন তিনি। তিনি আরও বলেছেন, আমরা এই বিষয়টি নিশ্চিত করব যাতে মুম্বইতে কখনও কোনও কাজ না পান জান কুমার শানু। মারাঠি ভাষার প্রতি ঘৃণা থাকলে সে মহারাষ্ট্রের বাইরে থাকুক।
ভিডিওয় কুমার শানুর ছেলে ক্ষমা চেয়ে বলেছেন, আমি কিছুদিন আগে, অজান্তে হলেও একটি ভুল করেছি। যার জন্য মারাঠি মানুষদের ভাবাবেগে আঘাত লেগেছে। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। মারাঠি মানুষদের আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। বিগবসকেও লজ্জিত করার জন্য আমি দুঃখিত। এই ভুলের পুনরাবৃত্তি হবে না।
প্রসঙ্গত নিক্কি আর এক প্রতিযোগী রাহুল বৈদ্যের সঙ্গে মারাঠি ভাষায় কথা বলছিলেন। তখন তাঁদের মারাঠি ভাষায় কথা বলতে নিষেধ করেন জান কুমার শানু। সঙ্গে তিনি বলেন, এতে আমার বিরক্তি লাগে। কুমার শানুর ছেলের এই মন্তব্যই মারাঠিদের ভাবাবেগে আঘাত করেন।
The post মহারাষ্ট্রের মানুষের ভাবাবেগে আঘাত, বিগবসে ক্ষমা চাইলেন কুমার শানুর ছেলে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34DT1oT