বর্ষার বিদায়, শুকনো পাহাড় তৈরি শীতের বার্তা নিয়ে

স্টাফ রিপোর্টার , কলকাতা : পাহাড় থেকে ডুয়ার্স হয়ে সমতল উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের তাপমাত্রা রয়েছে। গড় তাপমাত্রা নেই। তাপমাত্রার তারতম্য অনেকটাই। যেমন দার্জিলিং, কালিম্পং-এর তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস ও ১৩.০ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ের জেলায় তাপমাত্রার গড় ১৩ ডিগ্রি।

এবার তরাই অঞ্চল অর্থাৎ কোচবিহার , মালদা একেবারেই সমতল স্থান সেখানে তাপমাত্রা কুড়ির বেশি বা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি ও জলপাইগুড়ি একটু উপরের দিকের জেলা সেখানে আবার তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস ও ২২.০ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে আগামী ২ দিন অর্থাৎ শনিবার ও রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রসঙ্গত রাজ্য সহ সমগ্র দেশ থেকে বিদায় নিয়েছে মরসুমের বর্ষা। তাই সর্বত্রই শুকনো হাওয়া দেওয়া শুরু হয়ে গিয়েছে।

যেমন হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শনিবার আবহাওয়া শুকনো থাকবে। তবে এদিকে জেলাগুলিতে তাপমাত্রা অল্প অল্প করে ফের বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। কম থাকছে বেলার দিকের তাপমাত্রা। শুক্রবার সকালে আসানসোলের তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৭.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকালে আসানসোলের তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২০.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৩.০ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২০.০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।

The post বর্ষার বিদায়, শুকনো পাহাড় তৈরি শীতের বার্তা নিয়ে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jIEjRX
Post a Comment (0)
Previous Post Next Post