BREAKING: দেশে বেড়েই চলেছে সংক্রমণ, করোনার জেরে মৃত ১ লক্ষ ২১ হাজার ৯০

নয়াদিল্লি: দেশে মোট করোনা সংক্রমণ প্রায় ৮১ লক্ষের কাছাকাছি। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৪৮ হাজার ৬৪৮ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের।

নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ লক্ষ ৮৮ হাজার ৮৫১তে। মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ২১ হাজার ৯০ জনের। দেশে মোট সংক্রমণের হিসাবে এখনও করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ৫ লক্ষ ৯৪ হাজার ৩৮৬। যা কিনা গতকালের তুলনায় ৯৩০১ কম।

দেশ জুড়ে করোনা হামলার পরেও করোনা ভাইরাসের হাত থেকে নিস্তার পেয়ে সুস্থ হয়েছেন ৭৩ লক্ষ ৭৩ হাজার ৩৭৫ জন। বিগত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৭ হাজার ৩৮৬ জন।

কিছুদিন আগে দেশের রাজধানী দিল্লিতে সংক্রমণ কিছুটা কমলেও কয়েকদিনের দৈনিক সংক্রমণের বহর দেখে ঘোরতর উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। অল্প কয়েকদিনের মধ্যেই দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

গত কয়েকদিন ধরে দিল্লিতে হু-হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। রাজধানীর দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫ হাজারের ঘরে। দৈনিক সংক্রমিতের এই পরিসংখ্যানে চোখ কপালে ওঠার জোগাড় দিল্লির সরকারের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দিল্লিতে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৭০ হাজার ১৪। দিল্লিতে করোনার বলি এখনও পর্যন্ত ৬ হাজার ৩৯৬ জন।

তবে জোর কদমে প্রস্তুতি চলছে ভ্যাকসিনের। একবার ভ্যাক্সিন বেরলে কেউ বাদ যাবেন না। প্রত্যেক ভারতীয় ভ্যাক্সিন পাবেন। এমনটাই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভ্যাক্সিন সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

The post BREAKING: দেশে বেড়েই চলেছে সংক্রমণ, করোনার জেরে মৃত ১ লক্ষ ২১ হাজার ৯০ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HQgs5P
Post a Comment (0)
Previous Post Next Post