বন্ধ ডানলপের কর্মীরা পাবেন বকেয়া‌ পাওনা

কলকাতা: হুগলির সাহাগঞ্জে বন্ধ ডানলপ কারখানার কর্মীরা এবার তাদের বকেয়া পাওনা পাবেন। কারণ ওই কারখানার ১৪১৫ জন কর্মীর বকেয়া পাওনা মেটানোর অনুমোদন মিলেছে।  এই মর্মে সম্প্রতি ডেপুটি অফিশিয়াল লিকুইডেটরের পক্ষ থেকে চিঠি গিয়েছে কারখানা সিটু নেতা জগবন্ধু সাহার কাছে।
ওই চিঠিতে জানানো হয়েছে, ইউনিয়ন গুলির পক্ষ থেকে কর্মীদের পাওনা বাবদ মে আবেদন করা হয়েছিল তারা তার অনুমোদন করেছে। সেক্ষেত্রে জানা গিয়েছে ১৪১৫ জন কর্মীর পাওনা বাবদ ১৯ কোটি ৪০ লক্ষ ৫০ হাজার টাকা হয়েছে। তবে ‌ পাওনা মেটানো হবে বলে অনুমোদনের চিঠি এলেও, কবে সেই পাওনা মেটানো হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
২০১৩ সালে কলকাতা হাইকোর্ট ডানলপ কারখানা গুটিয়ে সম্পত্তি বিক্রি করে শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা মেটানোর নির্দেশ দিয়েছিল। এজন্য অফিশিয়াল লিকুইডেটর নিয়োগ করা হয়েছিল। তারপর কাগজে বিজ্ঞাপন দিয়ে ডানলপ এর কাছ থেকে কাদের কি পাওনা আছে তাদের আবেদন করতে বলা হয়েছিল।
তারই প্রেক্ষিতে কারখানা তিন ইউনিয়ন কর্মীদের পিএফ গ্রাচুইটি ইত্যাদি বাবদ যা পাওনা সেটার হিসাব জমা দিয়েছিল। পরবর্তীকালে লিকুইডেটর তাদের হেয়ারিং এ ডাকে এবং ‌ পিএফ সংক্রান্ত হিসাব তারা নেবেন না বলে জানান। তবে বাকি অন্যান্য ধরনের পাওনা হিসাব এবং কর্মীদের সম্পর্কে তথ্য জমা দিতে বলা হয়েছিল। সেইমতো তথ্য জমা করা হয়েছিল। এবার পাওনা মেটানো হবে বলে চিঠি এলো।

The post বন্ধ ডানলপের কর্মীরা পাবেন বকেয়া‌ পাওনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SovwcH
إرسال تعليق (0)
أحدث أقدم