করোনার কোপ, বাগবাজারে হল না বীরাষ্টমী

কলকাতা : করোনার কোপে এবার মহাষ্টমীর পুজোও মলীন। কার্যত দর্শক শূন্য মণ্ডপেই চলছে সকাল থেকে শুরু হয়েছে মহাষ্টমীর পুজো। একাধিক বিধিতে সেকারণে কাটছাট করা হয়েছে। সেকারণেই এবার বাগবাজারে বীরাষ্টমীর লাঠিখেলাও বন্ধ। এই প্রথম এমন ছন্দপতন।

একশো বছর হয়ে গিয়েছে বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব। তার সঙ্গে জড়িয়ে রয়েছে হরেক রকমের গল্পকথা আর ইতিহাস। অষ্টমীর দিনটা বাগবাজারের পুজোয় ‘বীরাষ্টমী’। স্বাধীনতার আগে স্বদেশিরা অষ্টমীর সকালে এই পুজোর মাঠে লাঠিখেলা, ছুরি খেলা, কুস্তির মতো খেলা এখানে হত। সাহেবরাই শক্তিমান আর বাঙালি ভীরু। এই বিশ্বাস ভাঙতেই বীরাষ্টমীর উদ্‌যাপন করা হত। সেই ট্রাডিশন বজায় আছে এখনও। জানা গিয়েছে, তখন বীরাষ্টমীর দিন জনতার ভিড়ে মিশে যেতেন অনুশীলন সমিতির বিপ্লবী সদস্যরাও।

জানা গিয়েছে, তখন পুজোর উদ্বোধন করতেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আশাপূর্ণা দেবী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা। পুজোর সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করতেন সুভাষচন্দ্র বসুও। মূলত, সুভাষচন্দ্র বসু চালু করেন বীরাষ্টমী উৎসব। আগে এই বাগবাজারের পুজো রাস্তায় হত। ১৯১৮ সাল থেকে সেখানেই বীরাষ্টমী উৎসবের শুরু। অষ্টমীর অঞ্জলির পরে মণ্ডপের সামনে লাঠি খেলা, তরোয়াল খেলা, ছুরি খেলা, কুস্তির মতো দেশজ খেলা হত। কলকাতার মেয়র থাকাকালীন বাগবাজারের পুজো এখনকার মাঠে করার অনুমতি দেন সুভাষচন্দ্র বসুই। তার পর থেকে মাঠেই হয় এই বীরাষ্টমী উৎসব। সময়ের সঙ্গে সঙ্গে খেলার তালিকায় জুড়েছে জুডো, ক্যারাটে, বক্সিংও। সেই প্রথা বজায় রেখে এখনও বাগবাজারে চলে বীরাষ্টমীর লাঠিখেলা। এই লাঠিখেলা দেখতে দুরদূরান্ত থেকে হাজির হয় সকলে। কিন্তু এবার সবই বন্ধ।

এদিকে আজই হয় কুমারী পূজা। বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেন স্বামী বিবেকানন্দ। সারদা দেবীর নামে দুর্গাপুজোর সঙ্কল্প করা হয়েছিল। সেই প্রথা মেনে এখনও চলছে সেই পুজো। প্রথম বর্ষেই ন’জন কুমারীকে একসঙ্গে পুজো করা হয়েছিল বলে জানা গিয়েছে। তাদের মধ্যে এক জনকে নিজের হাতে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ।

প্রথা মেনে প্রতি বছর মহাষ্টমীতে বেলুড় মঠের মূল মন্দিরে আত্মারামের কৌটো বার করে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের মহাস্নান করানো হয়েছে। শনিবার সকালে বেলুড় মঠের মূল মন্দিরের পাশে পুজোর মণ্ডপে কুমারী পুজোর প্রস্তুতি শুরু হয়। অন্যবার পুজোর পরে দর্শনার্থীর মধ্যে ভোগপ্রসাদ বিতরণ করা হয়। সকাল থেকে বেলুড় মঠে ভক্ত সমাগম হয়৷ অন্যবার এইদিনে প্রায় কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় বলে জানা যায় বেলুড় মঠ কর্তৃপক্ষের সূত্রে। দুর্ঘটনা এড়াতে স্থলপথে-জলপথে কড়া নজরদারি চালানো হয় ৷ স্পিডবোটে জলপথে নজর থাকে পুলিশের ৷ এবারে সব বন্ধ। তাই অনালাইনে দেখানো হচ্ছে তাঁদের কুমারী পূজা। সকাল ৯টা থেকে শুরু হয়ে কুমারী পূজা।

The post করোনার কোপ, বাগবাজারে হল না বীরাষ্টমী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mfS2RV
إرسال تعليق (0)
أحدث أقدم