কম বেশি ভালোই বৃষ্টি চলছে দক্ষিনবঙ্গে

স্টাফ রিপোর্টার , কলকাতা : শুক্রবার থেকে আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে হাল্কা থেকে মাঝারি রকমের। তবে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে আগামী ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিম বর্ধমানে ২ অক্টোবর ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, কাঁথি, দিঘা, হলদিয়া, মেদিনীপুর, শ্রীনিকেতনে বৃষ্টির পরিমান যথাক্রমে ৬৬.২ মিলিমিটার, ১২.৩ মিলিমিটার, ৪২.৬ মিলিমিটার, ২৫.০মিলিমিটার, ১৫.৩ মিলিমিটার, ০.৮ মিলিমিটার, ১.২ মিলিমিটার,৫.৯ মিলিমিটার। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ঝাড়খণ্ড, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং অসমের উপরে। এর জেরেই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিনবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে রাজ্যের পশ্চিমের জেলায়।

বুধবার বৃষ্টি হয় আসানসোল, ব্যরাকপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কাঁথি, দিঘা, বাঁকুড়া, হলদিয়া, মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে, শ্রীনিকেতনে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত আসানসোল, ব্যরাকপুর, বর্ধমান, কাঁথি, দিঘা, বাঁকুড়া, হলদিয়া, মেদিনীপুর, পুরুলিয়া, শ্রীনিকেতনে বৃষ্টির পরিমান যথাক্রমে ১৩.৬ মিলিমিটার, ৩.৮ মিলিমিটার, ৪.৬ মিলিমিটার, ২২.০ মিলিমিটার, ৯.৭ মিলিমিটার, ১৪.০ মিলিমিটার, ৪.২ মিলিমিটার, ৭.০ মিলিমিটার, ৬.০ মিলিমিটার, ১০.১ মিলিমিটার। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে পানাগড়ে। পরিমান ৬৬.০ মিলিমিটার। আসানসোল, ব্যরাকপুর, বর্ধমান, কাঁথি, দিঘা, বাঁকুড়া, হলদিয়া, মেদিনীপুর, পুরুলিয়া, শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪.৩, ২৫.৯, ২৫.০, ২৮.০, ২৫.৩, ২৫.১ , ২৬.৬, ২৫.৫, ২৪.৪, ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে। এখানকার বৃহস্পতিবারের তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবথেকে কম স্বাভাবিক নিয়মে। ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার দক্ষিণের সর্বনিম্ন তাপমাত্রার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, আসানসোল ২৫.৭ বালুরঘাট ২৬.৪ বাঁকুড়া ২৭.১ ব্যারাকপুর ২৬.৫ বহরমপুর ২৬.২ বর্ধমান ২৬ ক্যানিং ২৬.৬, দিঘা ২৬.৮, পুরুলিয়া ২৪, শ্রীনিকেতন ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। বুধবার সকাল পর্যন্ত ডায়মন্ড হারবারে ৩৩.০ মিলিমিটার, হলদিয়ায় ১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণের আর কোনও স্থানে বৃষ্টির খবর মেলেনি। মঙ্গলবার ডায়মন্ড হারবারে ,দিঘা ও শ্রীনিকেতনে ০.১, ২.২, ০.৩ মিলিমিটার বৃষ্টি হয়।

The post কম বেশি ভালোই বৃষ্টি চলছে দক্ষিনবঙ্গে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36mh39n
إرسال تعليق (0)
أحدث أقدم