ব্রাজিলে স্বেচ্ছাসেবকের মৃত্যু, তবু অক্সফোর্ড ভ্যাকসিন নিরাপদ : গবেষক

নয়াদিল্লি : করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় ধাক্কা। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের স্বেচ্ছাসেবকের মৃত্যু হল। ব্রাজিলের ফার্মে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়েছিলেন ওই ব্যক্তি। বুধবার এই তথ্য জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য সংস্থা অ্যানভিসা।

রিও ডে জেনেইরোর বাসিন্দা ২৮ বছরের ডঃ জোআও পেড্রো আর ফেইটোসা এই ট্রায়ালে অংশ নিয়েছিলেন। জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়ে শারীরিক পরিস্থিতি জটিল হয়ে পড়ে তাঁর। পরে মারা যান তিনি।

তবে গবেষকরা জানিয়েছেন ফেইটোসা মারা যাওয়ার আগে পর্যন্ত ভ্যাকসিন নেয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যদি সেরকম কোনও ঘটনা ঘটে থাকে, তবে ট্রায়াল বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

গবেষকরা জানাচ্ছেন ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকের মৃত্যু হলেও, এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। ভ্যাকসিনের কার্যকারীতা নিয়ে কোনও রকম আপোষ করা চলবে না। তবে সর্বশেষ পাওয়া তথ্য জানা গিয়েছে, এই ট্রায়াল চালু রাখছে অ্যাস্ট্রাজেনেকা।

এদিকে, জানা গিয়েছে আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন। এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে বর্তমানে। সূত্রের খবর নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতেই এই ট্রায়ালের ফল মিলবে। প্রকাশ্যে আসবে তৃতীয় দফার ট্রায়ালের বিস্তারিত তথ্য।

একই ভাবে জানা যাবে সেরাম ইনস্টিটিউটের তত্বাবধানে তৈরি হওয়া ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ফলও। সেপ্টেম্বর মাসের শেষ থেকে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। পুনেতে শুরু হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে করোনা ভ্যাকসিনের ট্রায়াল। তৃতীয় পর্যায়ের হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে পুনের সেরাম ইনস্টিটিউট। স্যাসুন জেনারেল হসপিটালে এই তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে বলে খবর।

আনওয়ার উল হকের কাকার। এদিন কাকার বলেন সিন্ধ প্রদেশের হিন্দু মেয়েরা নিরাপদে রয়েছেন। কোনও ভাবেই বলপ্রয়োগ করে বা জোর করে তাঁদের ধর্মান্তরিত করা হয় না। বেশিরভাগ ঘটনাতেই হিন্দু মেয়েটির সম্মতি পাওয়া যায়।

The post ব্রাজিলে স্বেচ্ছাসেবকের মৃত্যু, তবু অক্সফোর্ড ভ্যাকসিন নিরাপদ : গবেষক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dLadMe
Post a Comment (0)
Previous Post Next Post