ব্যাট হাতে কে এই সুন্দরী, উত্তর খুঁজতে তোলপাড় নেট মহলে

ঢাকা: বাঙালি মেয়েরা যে সুন্দরী হয়, একথা একবাক্যে স্বীকার করে নেন সকলে। বিশ্বের যে কোনও ব্যক্তি যদি বাঙালিদের সঙ্গে মিশে থাকে বা বাঙালিদের সঙ্গে তাঁর বন্ধু সূত্রে যোগাযোগ থাকে, তবে তিনি বলেন, বাঙালি মেয়েদের শুধুমাত্র একবার দেখলেই আলাদা করে চেনা যায়। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল আর এক মেয়ে সানজিদা ইসলাম।

ব্যাট হাতে তাঁর ছবি দেখে কে এই মেয়ে তা খুঁজতে তোলপাড় ভারত। তবে জানিয়ে রাখা যাক ইনিও বাঙালি। কিন্তু পশ্চিমবঙ্গের না। এনার নাম সানজিদা ইসলাম। ইনি প্রতিবেশী দেশ বাংলাদেশের একজন ক্রিকেটার। বয়স ২৪ বছর।

বাংলাদেশি মহিলা ক্রিকেট টিমে ব্যাটসম্যান হিসেবে খেলেন সানজিদা ইসলাম। সম্প্রতি যে ফটোগুলি ভাইরাল হয়েছে সেগুলি আসলে তাঁর প্রি-ওয়েডিং ফটোশ্যুট।

বিয়ের সাজে সেজে পিচে গিয়েছিলেন সানজিদা। সেখানে ব্যাট ধরে কয়েকটি ফটো তোলেন তিনি। সেগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই খুঁজতে শুরু করে দেন, কে এই মেয়ে?

ছবিগুলিতে দেখা গিয়েছে, কমলা রঙের শাড়ি পরিহিত সানজিদা। সেই সঙ্গে পরণে রয়েছে ভারী ব্রেসলেট, ফুলের তৈরি নানান অলঙ্কার। বিয়ের আগে তিনি ক্রিকেট মাঠে গিয়ে এই ছবি তোলেন।

সানজিদা সম্প্রতি বিয়ে করেছেন। পাত্র বাংলাদেশের রংপুরের প্রথম শ্রেণির ক্রিকেটার মিম মোসাদ্দেক। সানজিদার এই ছবিগুলি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে, যে সেগুলি শেয়ার করেছে আইসিসিও।

The post ব্যাট হাতে কে এই সুন্দরী, উত্তর খুঁজতে তোলপাড় নেট মহলে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3maenQJ
Post a Comment (0)
Previous Post Next Post