নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক জোট আদৌ ভারতের স্বার্থে নয়। এমনই অভিমত সিপিএম সিপিআই দুই বাম দলেরই। বুধবার যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে, মঙ্গলবার দিল্লিতে চুক্তি করে ভারত যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক জোটে আবদ্ধ হয়েছে তার সুদূর প্রসারি প্রভাব রয়েছে।
ভারতের স্বাধীন বিদেশনীতি এবং স্ট্র্যাটেজিক স্বশাসনের উপর এই চুক্তি দীর্ঘমেয়াদে বিরূপ প্রভাব ফেলবে। এমন চুক্তি জাতীয় স্বার্থের অনুকূল নয়।
ওই বিবৃতিতে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআই সাধারন সম্পাদক ডি রাজা বলেছেন, ২৭ অক্টোবর দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও বিদেশ মন্ত্রীদের টু প্লাস টু বৈঠক বেসিক এক্সচেঞ্জ এন্ড কো-অপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক জোট তৈরীর পূর্ববর্তী সমস্ত ভিত্তিমূলক চুক্তি রূপায়ণের প্রক্রিয়া শেষ হল।

এই দুই বাম নেতার বক্তব্য, এই চুক্তির মাধ্যমে মার্কিন সেনাবাহিনী এবং তাদের স্ট্র্যাটেজিক পরিকল্পনার খপ্পরে পড়ে গেল ভারত। কমিউনিকেশন এবং ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে দেশের এহেন পারস্পরিক বন্ধন ভারতের পক্ষে অনুকূল হবে না।
এই অনাকাঙ্ক্ষিত বন্ধন ভারতীয় প্রতিরক্ষা কাঠামোর অখন্ডতা এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার উপর বিরূপ প্রভাব ফেলবে। এমন চুক্তির ফলে মার্কিন যুদ্ধ সম্ভারের উপর ভারত নির্ভরশীল উঠবে।যুদ্ধাস্ত্রের প্রযুক্তি এবং ব্যবস্থাপনা এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে।
পাশাপাশি এই দুই বাম দলের পরামর্শ সীমান্ত সমস্যা মেটানোর জন্য ভারত সরকারের চিনের সঙ্গে সর্বোচ্চ রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়া উচিত।
The post আমেরিকা-ভারতের সামরিক জোটের সমালোচনায় বামেরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3e4I4jx