মুসলিমদের আবেগকে সমর্থন করি, কিন্তু হিংসাকে নয় : ফরাসি প্রেসিডেন্ট

নয়াদিল্লি: মুখ খুললেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল মাক্রোঁ। পরিষ্কার জানিয়ে দিলেন কোনওভাবেই দেশে চলা হিংসা বরদাস্ত করা হবে না। মুসলিম সম্প্রদায়ের আবেগকে সম্মান করেন তিনি, কিন্তু তার জন্য যে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে তা কোনওভাবেই বরদাস্ত করবেন না তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট এদিন আল জাজিরাকে একটি সাক্ষাতকার দেন। তিনি বলেন ওই বিতর্কিত কার্টুন মুসলিম সম্প্রদায়ের মানুষের ভাবাবেগকে আঘাত করেছে বলে তিনি বিশ্বাস করেন। কিন্তু তার জন্য গোটা দেশ তছনছ করে দেওয়ার কোনও অর্থ নেই।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর নবীর কার্টুন দেখানোর অভিযোগে ১৬ বছরের এক চেচেন বংশোদ্ভূত এক কিশোর ফরাসি শিক্ষকের প্রকাশ্যে মুণ্ডচ্ছেদ করে। ঘটনায় গোটা ফ্রান্স আলোড়িত হয়ে ওঠে।। নিহত শিক্ষকের স্মৃতিতে প্যারিসের রাস্তায় শিক্ষক-অধ্যাপক-বুদ্ধিজীবীদের মিছিল বেরিয়েছে।

নবীর অবমাননার তীব্র প্রতিবাদ করছে মুসলিম দেশগুলি। সৌদিতে আন্দোলন মারাত্মক হয়ে উঠেছে। মুসলিম বিশ্বের দেশগুলি নবীর কার্টুন প্রকাশ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে ফ্রান্সের।

সেই বিক্ষোভে সামিল হয় মালয়েশিয়াও। ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করে জানানো হয় চোখের বদলে চোখ নেওয়ার রাস্তায় হাঁটেনি মুসলিমরা। সেই পথ ইসলামের নয়। ইসলাম অন্য ধর্মকে সম্মান করতে শেখায়। উদারতার কথা বলে। অন্যের ভাবাবেগকে সম্মান করে। কিন্তু ফ্রান্স তা করেনি। উলটো রাস্তায় হেঁটে বিশ্বের মুসলিমদের অবমাননা করেছে।

এদিকে, ফ্রান্সে জঙ্গি হামলার কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি জানান, যে কোনও সন্ত্রাসমূলক কার্যকলাপের বিপক্ষে ভারত। সন্ত্রাসবাদ দমনে ভারত ফ্রান্সের পাশে রয়েছে। ট্যুইট করে সন্ত্রাসবাদের বিরোধিতামূলক বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী।

এদিকে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে এক মাসের জন্য ফের লকডাউন ফ্রান্সে। পাশাপাশি একই কারণে আগামী কয়েকদিন কড়াকরি জারি করছে জার্মানি। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে এমন ব্যবস্থা ইউরোপের দুই দেশে।ইমানুয়েল ম্যাকরন এবং অ্যাঞ্জেলা মার্কেল ইতিমধ্যেই দুজনে জানিয়েছেন লকডাউনের এই পর্বে জরুরী পরিষেবা ছাড়া আর সব কিছুই বন্ধ রাখা হবে।

শীত আসার মুখের গোটা বিশ্বে করোনা ভ্যাকসিন আসতে পারে বলে বিভিন্ন মহলে ইঙ্গিত মিলেছে। তবে আবার এই শীতেই করোনা ব্যাপক হারে মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা দানা বাঁধছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে দেখা গেল ফ্রান্স-জার্মানিকে।

The post মুসলিমদের আবেগকে সমর্থন করি, কিন্তু হিংসাকে নয় : ফরাসি প্রেসিডেন্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oNOzfi
إرسال تعليق (0)
أحدث أقدم