সাপ্তাহিক ছুটির মধ্যে দিয়েই ১৬ দিনের পুজোর ছুটি শুরু সরকারি কর্মীদের

কলকাতা:  রাজ্য সরকারি কর্মীদের জন্যে ভালো খবর। আজ শনিবার থেকে শুরু হল সরকারি কর্মীদের পুজোর ছুটি। আজ শনিবার এবং আগামীকাল রবিবার সাপ্তাহিক ছুটি। আর সোমবার থেকে একেবারে পুজোর ছুটি।

আর সব মিলিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে আজ শনিবার থেকে টানা ১৬ দিনের পুজোর ছুটি শুরু হয়ে গেল। কিন্তু করোনা পরিস্থিতিতে জরুরি এবং অত্যাবশ্যকীয় কাজের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

সচিবালয় নবান্নে চব্বিশ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে ইতিমধ্যে। সেখান থেকে গোটা রাজ্যের উপর নজর রাখা হবে। শুধু তাই নয়, করোনা পরিস্থিতির দিকেও হবে নজর রাখা হবে।

কিছু কর্মী ও আধিকারিকদের প্রতিদিন অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এইজন্যে বিশেষ রস্টার তৈরি করা হয়েছে।

করোনা পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও বিপর্যয় মোকাবিলার কাজে সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি আগেই বাতিল করা হয়েছে।

রাজ্য সরকারি কর্মী
রাজ্য সরকারি কর্মী (ফাইল ছবি)

রাজ্য সরকার এন আই অ্যাক্টে সপ্তমী থেকে বিজয়া এবং ৩০শে অক্টোবর লক্ষী পুজোর দিন ছুটি দিলেও বাকি দিনগুলিতে প্রশাসনিক নির্দেশে ছুটি দেওয়া হয়েছে।

ফাইল ছবি

দোসরা নভেম্বর অফিস খুলবে বলে জানানো হয়েছে।

The post সাপ্তাহিক ছুটির মধ্যে দিয়েই ১৬ দিনের পুজোর ছুটি শুরু সরকারি কর্মীদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dzIvlr
إرسال تعليق (0)
أحدث أقدم