ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এক মহাকাশচারী তার ভোটাধিকার প্রয়োগ করলেন। ওই মহাকাশচারীর নাম কেট রুবিনস। তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনের বুথে গিয়ে ভোট দেন। সেই ভোটদানের একটি ছবি নাসার পক্ষ থেকে টুইট করা হয়েছে ২৩ অক্টোবর।
এই কেট ১৪ অক্টোবর আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছেন দুই রুশ মহাকাশচারীর সঙ্গে। তিনি সেখান থেকে ফিরবেন ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর। ফলে তাকে স্পেস স্টেশন থেকে ভোট দিতে হল। নাসার পক্ষ থেকে যে ছবিটি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ওই স্পেস স্টেশনের একটি ভোটিং বুথ তৈরি করা হয়েছে। তার বাইরে কেটকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
তবে এবারই প্রথম নয়, এর আগে ২০১৬ সালেও কেট আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভোট দিয়েছিলেন। এইভাবে মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত আইন ১৯৯৭ সালে পাশ হয়েছিল। এক্ষেত্রে ভোট দেওয়ার জন্য ইমেইল মারফত একটি ফর্ম পাঠানো হয়। সেটি পূরণ করে ফেরত পাঠিয়েছে কেট।
প্রসঙ্গত ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোট পর্ব সম্পন্ন হবে। বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা গিয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
The post মহাকাশ থেকে ভোট পড়ল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/37JRFv1