চব্বিশ থেকে গড়িয়ে ২১ ডিগ্রি , বিনা বৃষ্টিতেই স্বাভাবিকের নীচে শহরের পারদ

স্টাফ রিপোর্টার, কলকাতা : নামছে কলকাতার তাপমাত্রা। লাফিয়ে স্বাভাবিকের দুই ডিগ্রি নীচে শহরের তাপমাত্রা। এমনটা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতোই বদল হচ্ছে শহরের আবহাওয়া।

মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সোমবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৩৬ শতাংশ। তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৩ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শনিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান ছিল সর্বোচ্চ ৯৪ ও সর্বনিম্ন ৬৫ শতাংশ।

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শুক্রবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ১.২ মিলিমিটার। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৩ ও সর্বনিম্ন ৮৬ শতাংশ। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃহস্পতিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ০.২ মিলিমিটার। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৭৭ শতাংশ। তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৪ ডিগ্রি থেকে সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বুধবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়েছে ০.৬ মিলিমিটার। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯২ ও সর্বনিম্ন ৬১ শতাংশ। তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৫ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আকাশে এবার মেঘ নেই। দশমীতে ঠাকুর জলে পড়তেই ঝলমলিয়ে রোদ উঠেছে দক্ষিনবঙ্গে। মেঘ মুক্ত আকাশের দেখা মিলছে মূলত সোমবার থেকেই। মঙ্গলবার তা আরও স্পষ্ট। বৃষ্টির আবহাওয়া কেটে গেলেও ধীরে ধীরে তাপমাত্রার পারদ অনেকটাই কমে গিয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে । আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, এবছর বেশ জাঁকিয়ে শীত পড়তে চলেছে। সারা বছর বৃষ্টির দাপটের পর এবার আবহাওয়ার খবরে জায়গা করতে আসছে হাড়কাপানো শীতের দাপট। আজ সকালে আসানসোলের তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস, বাগাতিতে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, ব্যরাকপুরে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৭.০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টি কোথাও হয়নি। একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এর অভিমুখ কোন দিকে যাবে, তা এখনও স্পষ্ট নয়।

The post চব্বিশ থেকে গড়িয়ে ২১ ডিগ্রি , বিনা বৃষ্টিতেই স্বাভাবিকের নীচে শহরের পারদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Hw2iH8
Post a Comment (0)
Previous Post Next Post