নয়াদিল্লি: গোলমরিচ করোনা ভাইরাসের চিকিত্সার ওষুধ তৈরি করতে অত্যন্য ফলদায়ক হতে পারে। ভারতীয় গবেষকদের একটি দল দাবি করেছে, গোলমরিচে থাকা পেপারেরিন নামক উপাদান করোনা ভাইরাসকে ধ্বংস করতে পারে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পদার্থবিজ্ঞান বিভাগের গবেষকরা এক গবেষণায় এটি প্রকাশ করেছেন।
প্রধান গবেষক উমাকান্ত ত্রিপাঠি জানিয়েছেন, ‘অন্য যে কোনও ভাইরাসের মতো, SARS-CoV-2 ও মানবদেহের কোষগুলিতে প্রবেশ করার জন্য পৃষ্ঠের প্রোটিন ব্যবহার করে।’ তিনি ও তাঁর দল এমন একটি প্রাকৃতিক উপাদান আবিষ্কার করেছেন যা এই প্রোটিনকে বেঁধে রাখবে ও ভাইরাসকে মানুষের কোষে প্রবেশ করতে বাধা দেবে।
আরও পড়ুন – ফ্রান্স-ব্রিটেনের পর ইতালি, জারি কড়া করোনা নিষেধাজ্ঞা
এই গবেষণায় বিশেষজ্ঞরা দাবি করেছেন, গোলমরিচে থাকা পেপারিন নামক একটি উপাদান করোনা ভাইরাসের মোকবিলা করতে সক্ষম। উমাকান্ত ত্রিপাঠি জানিয়েছেন, এই ফলাফল খুব আশাজনক। এই গবেষণা নিয়ে কোনও সন্দেহ প্রকাশের জায়গা নেই বলেও জানিয়েছেন তিনি। তবে একই সঙ্গে নিশ্চিতকরণের জন্য পরীক্ষাগারে যে আরও গবেষণা প্রয়োজন সে কথাও বলেন তিনি।
ওডিশার বায়োটেক সংস্থা আইএমজেনেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের বায়োলজিক্সের পরিচালক অশোক কুমারের সহযোগিতায় এই নির্দিষ্ট উপাদান পরীক্ষাগারগুলিতে পরীক্ষা করা হচ্ছে। গবেষকরা জানিয়েছেন, ল্যাবে পরীক্ষার আগের স্টেজ হল কম্পিউটার-ভিত্তিক স্টাডিজ। যদি এই পরীক্ষাটি সফল হয় তবে নিঃসন্দেহে এটি একটি বড় সাফল্য হিসেবে পরিগণিত হবে। উল্লেখ্য, গোলমরিচ একটি প্রাকৃতিক উপাদান যার কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
আরও পড়ুন – রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিনের ভারতে পরীক্ষায় ছাড়পত্র
অন্যদিকে এই মুহূর্তে বিশ্বজুড়ে ত্রাসের অপর নাম হয়ে উঠেছে করোনা। সারা পৃথিবীতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪ লক্ষের কাছাকাছি। ভয়াবহ এই ভাইরাসের জেরে এখন অবধি ১১ লক্ষেরও বেশি মানুষ মারা গেছে।
The post গোলমরিচের বিশেষ উপাদানেই কি লুকিয়ে করোনা নিরাময়, আশা জাগাচ্ছে গবেষকরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3o4ybqr