স্টাফ রিপোর্টার, কলকাতা : আকাশে এবার মেঘ নেই। দশমীতে ঠাকুর জলে পড়তেই ঝলমলিয়ে রোদ উঠেছে দক্ষিনবঙ্গে। মেঘ মুক্ত আকাশের দেখা মিলছে মূলত সোমবার থেকেই। মঙ্গলবার তা আরও স্পষ্ট। তবে রোদ উঠলেও কোথাও যেন ঠাণ্ডা ভাব রয়েছে বাতাসে। দক্ষিণবঙ্গের সকালের দিকের আবহাওয়া সেই তথ্যই দিচ্ছে। পাশাপাশি একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এর অভিমুখ কোন দিকে যাবে, তা এখনও স্পষ্ট নয়।
বৃষ্টির আবহাওয়া কেটে গেলেও ধীরে ধীরে তাপমাত্রার পারদ অনেকটাই কমে গিয়েছে। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, এবছর বেশ জাঁকিয়ে শীত পড়তে চলেছে। সারা বছর বৃষ্টির দাপটের পর এবার আবহাওয়ার খবরে জায়গা করতে আসছে হাড়কাপানো শীতের দাপট। আজ সকালে আসানসোলের তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস, বাগাতিতে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, ব্যরাকপুরে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৭.০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টি কোথাও হয়নি।
হাওয়া অফিসের পূর্বাভাস, অন্যান্য বছরের তুলনায় এবছর যেমন বৃষ্টির পরিমাণ বেশি ছিল, তেমনই শীতের তাপমাত্রার পারদও বেশি নামবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। শীতের বেশ আগে থাকতেই তাপমাত্রারও বেশ কমতে শুরু করে দিয়েছে। এই তাপমাত্রার পারদ ক্রমাগত নিম্নগামী হওয়ার পূর্বাভাস দিচ্ছে হাওয়া দফতর।
The post ঠাকুর জলে পড়তেই ঝলমলিয়ে আকাশ, জেলায় জেলায় দ্রুত নামছে পারদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35Gs1ER