জন্মদিনে নিজের ওপর গুলি চালাল ৩ বছরের ছেলে

ওয়াশিংটন: জন্মদিনে নিজেকে গুলি করে বসল এক ৩ বছরের ছেলে! পুলিশের বক্তব্য অনুযায়ী মার্কিন মুলুকের টেক্সাসে এই ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, শনিবার হিউস্টনের উত্তর-পূর্বে ৪০ কিমি দূরে পোর্টার শহরে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিজের বার্থ ডে পার্টি উদযাপন করছিল ৩ বছরের খুদে। পার্টির মাঝামাঝি সময়ে গুলির শব্দ শুনতে পান সকলে।

আরও পড়ুন – উদ্বেগের মধ্যেই করোনা স্বস্তি, রাজ্যে কমছে মৃত্যু হার :স্বাস্থ্য দফতর

পুলিশ জানিয়েছে বুকে গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর।

কর্তৃপক্ষ জানিয়েছে, এক আত্মীয়ের পকেট থেকে পড়ে যাওয়া পিস্তল দিয়েই এই কাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে। ৩ বছরের ছোট ছেলেটি সেই ছোট পিস্তলটি কুড়িয়ে পেয়েছিল।

আরও পড়ুন – মানবদেহের ‘DNA’ এর ওপর ক্ষতিকর প্রভাব ফেলে জলদূষণ, আশঙ্কা বিজ্ঞানীদের

এখন অবধি পাওয়া তথ্য জানাচ্ছে, মার্কিন মুলুকে এখন অবধি শিশুদের দ্বারা ২২৯ টি গুলি চালানোর ঘটনা ঘটেছে। যার ফলে কমপক্ষে ৯৭ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য মার্কিন মুলুকে প্রাপ্তবয়স্কদের তিন ভাগের মধ্যে একভাগের কাছে বন্দুক থাকে বলে একটি রিপোর্ট জানাচ্ছে। ফলে ওই শিশুর বার্থ ডে পার্টিতে তেমন কোনও ব্যক্তির পকেট থেকে পড়ে যাওয়া অস্বাভাবিক না।

The post জন্মদিনে নিজের ওপর গুলি চালাল ৩ বছরের ছেলে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oxVSHV
Post a Comment (0)
Previous Post Next Post