স্টাফ রিপোর্টার , কলকাতা : সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন ও ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষ্যে জেলায় জেলায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামছে কংগ্রেস। দিনভর রাজ্যজুড়ে চলবে কংগ্রেসের এই কর্মসূচি। এমনটাই তাঁদের নির্দেশ দিয়েছেব বর্তমানে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
কংগ্রেসের পক্ষে জানানও হয়েছে, ‘প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের নেতৃত্বে আগামী কাল সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত সর্দার বল্লভ ভাই প্যাটেলজীর জন্মদিন এবং এশিয়ার মুক্তি সূ্র্য শ্রীমতি ইন্দিরা গান্ধীজীর প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে প্রতিটি জেলায় কেন্দ্রের জনবিরোধী বিজেপি সরকারের তুঘলকি সিদ্ধান্ত কৃষি আইন এবং শ্রম আইনের বিরুদ্ধে অবস্থান ও সত্যাগ্রহ পালন করা হবে।’
কলকাতাতেও পথে নামবে কংগ্রেস। দক্ষিন কলকাত জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ জানিয়েছেন, ‘দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটি আগামী কাল সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত ইন্দিরা গান্ধীর মূ্র্তির পাদদেশে (বিড়লা তারা মন্ডলের সামনে) অনশন অবস্হান ও সত্যাগ্রহ কর্মসূচী পালন করবে। এই কর্মসূচীতে প্রাদেশিক ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দেশ জুড়ে কৃষি বিপ্লব ঘটে চলেছে। দেশের কৃষক এই কালা আইনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেছে ।আদানি, আম্বানিদের সুবিধা ফিরিয়ে দিতে এই কালা আইন বলবত করছে মোদি সরকার।’
এদিন সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৫তম জন্মবার্ষিকীতে তাঁর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দিনটি তিনি ‘জাতীয় একতা দিবস’ হিসেবে পালন করার কথা বলেন। এদিন সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্দেশে জল ঢেলে , ফুলের পাপড়ি উৎসর্গ করেন মোদি। প্রসঙ্গত , শুক্রবার প্রধানমন্ত্রী কেভাডিয়ায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। ওইদিন গুজরাতের কেভাডিয়ায় সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্কের উদ্বোধনে গিয়ে জঙ্গল সাফারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাঁধে টিয়া নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। শ্রেষ্ঠ ভারত ভবন থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত একতা ক্রুজ সার্ভিসের উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী।
The post প্যাটেলের জন্মদিন ইন্দিরার মৃত্যুদিন, রাজ্যজুড়ে বিজেপির বিরুদ্ধে সত্যাগ্রহে নামছে কংগ্রেস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Jr9iFT