BPCL-এর অংশীদারিত্ব বিক্রি: আগ্রহপত্র জমার সময়সীমা বাড়ল ১৬ নভেম্বর পর্যন্ত

নয়াদিল্লি: বাড়ানো হলো ভারত পেট্রোলিয়ামের কেন্দ্রীয় অংশীদারিত্ব কেনার ব্যাপারে আগ্রহ পত্র জমা করার সময়সীমা। এবারেই প্রথম সময় বাড়ানো হলো এমন নয়, পরিস্থিতির চাপে বেশ কয়েকবার এমনটা করতে হল। এবারে আগ্রহ পত্রের সময়সীমা বাড়ানো হয়েছে ১৬ নভেম্বর পর্যন্ত।

সম্ভাব্য ক্রেতারা করোনা পরিস্থিতির জন্য‌ সময় চেয়েছে বলে কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে বিভিন্ন মহলের অভিমত, এইভাবে যদি বারবার সময়সীমা পিছোতে হয় তাহলে কেন্দ্রের পক্ষে চলতি অর্থবর্ষে বিলগ্নীকরণের লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে দাঁড়াবে। কারণ আগ্রহ পত্র জমা দেওয়া শেষ হলে তারপর শুরু হবে দরপত্র জমা করার প্রক্রিয়া।

কেন্দ্রের চলতি আর্থিক বছরে ২.১ লক্ষ কোটি টাকা বিলগ্নিকরণের মাধ্যমে তোলার লক্ষ্যমাত্রা রয়েছে। বিশেষত করোনা অতি মহামারীর কারণে আর্থিক বেহাল দশার জন্য এই অর্থ তুলতে মরিয়া কেন্দ্র।

সেখানে ভাবা হয়েছে এই অর্থের বড় অংশ আসতে পারে এয়ার ইন্ডিয়া এবং বিপিসিএল নিজেদের অংশিদারিত্ব বিক্রি করে। কিন্তু বাস্তবে বারবার এই পথে টাকা তোলায় বাধা আসছে। পিছিয়ে দিতে হচ্ছে দরপত্রের সময়, বদলাতে হচ্ছে শর্ত ।

গতবছরের নভেম্বর মাসে ভারত পেট্রোলিয়ামের থাকা সরকারের ৫২.৯৮ শতাংশ শেয়ার বেচে দেওয়া মন্ত্রিসভা অনুমোদন করে। তারপর স্থির হয় আগ্রহ পত্র জমা দেওয়া হবে ৭মার্চ।

পরে অবশ্য এই দিন ধার্য করা হয় ২ মে। তারপর আবার আগ্রহ পত্রের সময়সীমা বাড়িয়ে করা হয় ১৩ জুন। সেই সময়সীমা বাড়িয়ে পরে করা হয়েছিল ৩১ জুলাই। পরিস্থিতি বুঝে তার পরেও এই সময় সীমা বাড়িয়ে করা হয় ৩০ সেপ্টেম্বর। এরপর আবার তা বাড়ানো হলো।

The post BPCL-এর অংশীদারিত্ব বিক্রি: আগ্রহপত্র জমার সময়সীমা বাড়ল ১৬ নভেম্বর পর্যন্ত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GeoIvM
إرسال تعليق (0)
أحدث أقدم