নয়াদিল্লি: প্রতিশ্রুতি মতো আটক হওয়া চিনা সেনাকে চিনের হাতে তুলে দিল ভারতীয় সেনা। সোমবার সকালে লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওই সেনাকে আটক করে ভারতীয় বাহিনী।
প্রাথমিক ভাবে ভারতীয় সেনা সোমবারেই জানায়, ভারতীয় সীমানায় ঢুকে পড়া ও চিনা সেনার নাম ওয়াং ইয়া লং। তাঁর কাছে বেশকিছু সামরিক নথি পাওয়া গিয়েছে বলে দাবি করে সেনা। তবে বলা হয়, খুব সম্ভবত অনিচ্ছাকৃত ভাবেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন তিনি।
গতকাল তাঁকে আটক করার পর পিএলএ-র ওই সেনাকে অক্সিজেন, খাবার এবং গরম পোশাক দেওয়া হয়। এমনকি তাঁর তাঁর চিকিত্সার ব্যবস্থাও করা হয় বলে জানায় ভারতীয় সেনা।
এরপরেই আবার চিনা বাহিনীর তরফে খোজ খবর নেওয়া শুরু হয়। পিএলএ-র তরফে ওই সেনাকে কোথায় রাখা হয়েছে তা জানতে চাওয়া হয়। ভারত জানায়, “প্রোটোকল মেনে চুশূল-মোল্ডো পয়েন্টে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র আটক সেনাকে চিনের হাতে তুলে দেওয়া হবে।” আর তেমন ভাবে মঙ্গলবার রাতেই আটক হওয়া চিনা সেনাকে ফিরিয়ে দিল ভারত।
লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার আগ্রাসনের পর থেকে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে ভারত-চিন সীমান্তে। গত কয়েকমাসে সীমান্ত উত্তেজনা কমাতে একের পর এক বৈঠক করেছে দুই দেশ।
কিন্তু এখনও পর্যন্ত সীমান্ত সমস্যা পুরোপুরি মেটানো সম্ভবপর হয়নি। একদিকে আলোচনা চলছে অন্যদিকে দুই দেশই যুদ্ধের জন্য তৈরি। দিন যত এগোচ্ছে সীমান্তের দুদিকেই সেনা সমারোহ ও আগ্নেয়াস্ত্র মজুতের বহর বাড়ছে।
The post BREAKING NEWS: আটক হওয়া চিনা সেনাকে চিনের হাতে তুলে দিল ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31uBzl0