নয়াদিল্লি: দেশে প্রিপেইড ব্যবহারকারীদের জন্য প্রায়শই সস্তায় নানান প্ল্যান নিয়ে হাজির হয় জিও। এই ধরনের প্ল্যানে আনলিমিটেড কলিং, হাইস্পিড ইন্টারনেট এবং অন্যান্য সুবিধা দেওয়া হয়। বলা যেতে পারে জিও-র সঙ্গে পাল্লা দিতেই দেশের অন্য টেলিকম সংস্থাগুলিও একপ্রকার বাধ্য হয়ে সস্তায় নানান প্ল্যান নিয়ে হাজির হয়।
তবে এখানে আমরা Jio এর সস্তার এমন কয়েকটি প্ল্যানের কথা জানাতে চলেছি, যার খরচ ২৫০ টাকারও কম।
১২৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটিই জিও-র সস্তার পরিকল্পনা। এই প্ল্যানে অন নেট ফ্রি কলিং, অফ নেট কলিংয়ের জন্য ১০০০ মিনিট, ৩০০ এসএমএস এবং ২ জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হয়। এছাড়াও, এই প্ল্যানে Jio অ্যাপগুলিতে ফ্রি অ্যাক্সেস JioCinema এবং JioTv ও দেখতে পারেন। সবচেয়ে আকর্ষক ব্যাপার হল এই প্ল্যানের মেয়াদ ২৮ দিনের।
১৪৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের মেয়াদ ২৪ দিনের। এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা দেওয়া হয়। এছাড়াও অফ-নেট কলিং, অন-নেট ফ্রি কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং ৩০০ মিনিট ফ্রি পাওয়া যায়। এছাড়াও, এই প্ল্যানে Jio অ্যাপগুলিতে ফ্রি অ্যাক্সেস JioCinema এবং JioTv ও দেখতে পারেন।
১৯৯ টাকার প্ল্যান: এই পরিকল্পনার মেয়াদ আবার ২৮ দিনের। এতে দৈনিক ১.৫ জিবি ডেটা পান গ্রাহকেরা। সঙ্গে প্রতিদিন ১০০ এসএমএস, ফ্রি অন নেট কলিং, অফ নেট কলিংয়ের জন্য ১০০০ মিনিট। এছাড়া Jio অ্যাপগুলিতে ফ্রি অ্যাক্সেসের সুবিধা।
২৪৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে প্রতিদিন মেলে দৈনিক ২ জিবি ডেটা। এর মেয়াদ হয় ২৮ দিন। এই সময়ের জন্য মোট ৫৬ জিবি ডেটা দেওয়া হয়। এছাড়াও অন-নেট ফ্রি কলিং, অফ নেট কলিংয়ের জন্য এক হাজার মিনিট, দৈনিক ১০০ এসএমএস এবং জিও অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হবে।
The post সব থেকে সস্তা, মাত্র ১২৯ টাকার প্ল্যান নিয়ে হাজির Jio appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jKKlRT