নয়াদিল্লি: এলপিজি সিলিন্ডার নিয়ে নিয়ম এবার বদলাতে চলেছে। দরকারি জিনিস হওয়ায় প্রত্যেককেই এই নিয়মগুলি সম্পর্কে অবশ্যই জানতে হবে। সিলিন্ডারের কালো বাজারি রুখতে ১ নভেম্বর থেকে একটি নতুন নিয়ম বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে। যার জেরে এলপিজি সিলিন্ডারগুলির হোম ডেলিভারির পুরো সিস্টেম পরিবর্তন হতে চলেছে।
যদি আপনিও বাড়িতে বসেই সিলিন্ডার নিয়ে থাকেন, তবে এই খবরটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। নভেম্বর থেকে দেশের শতাধিক স্মার্ট সিটিতে গ্যাস সরবরাহের জন্য ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) বাধ্যতামূলক হয়ে উঠবে।
সরকারের এই মুহূর্তে লক্ষ্য হ’ল গ্যাস সিলিন্ডারগুলি যাতে সঠিক ভোক্তার কাছে পৌঁছায়। এই ব্যাপার নিশ্চিত করতে একটি নতুন সিস্টেম আনা হচ্ছে। ১ নভেম্বর থেকে যখন ডেলিভারি বয় সিলিন্ডার নিয়ে আসবে তখন তাকে ওটিপিতে বলতে হবে।
আরও পড়ুন – করোনার মধ্যে আকাশ ছুঁয়েছে সাইকেলের চাহিদা, ৫ মাসে ভেঙে গিয়েছে সব রেকর্ড
সঠিক গ্রাহকের কাছে সিলিন্ডার পৌঁছচ্ছে কিনা, সিলিন্ডার চুরি হচ্ছে কিনা, সেই সব দিকে নজর রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই নিয়মের অধীনে, আপনি সিলিন্ডার বুক করার সঙ্গে সঙ্গে মোবাইলে ওটিপি পাবেন। এই ওটিপি পরে ডেলিভারি বয়কে জানাতে হবে।
ওটিপি না জানালে কোনও ভাবে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে না। বর্তমানে এই ব্যবস্থা জয়পুর এবং কোয়েম্বাটুরে পাইলট প্রজেক্ট হিসাবে প্রয়োগ করা হয়েছে।
২০২০ সালের নভেম্বর থেকে ১০০ টি স্মার্ট সিটিতে এই ব্যবস্থা ছড়িয়ে দেওয়া হবে। এই শহরগুলি থেকে প্রাপ্ত রিপোর্টের ওপর ভিত্তি করে ধীরে ধীরে সারা দেশে এই নিয়ম চালু করা হবে।
The post সিলিন্ডারের কালোবাজারি রুখতে বিরাট পদক্ষেপ, বদলে যাচ্ছে LPG সরবরাহের নিয়ম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dBH5a2