জেলায় জেলায় ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে লড়াই বাংলাপক্ষের

হুগলী : ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে হুগলীর জাঙ্গিপাড়ার বিধায়ক মাননীয় স্নেহাশীষ চক্রবর্তীকে স্মারকলিপি জমা দেয় বাংলা পক্ষর প্রতিনিধিরা। মাননীয় বিধায়ক তাদের কথা শোনেন এবং তা বিবেচনা করে দেখার প্রতিশ্রুতি দেন।

বাংলা পক্ষ দীর্ঘ দু’বছর ধরে ভূমিপুত্র সংরক্ষণের গুরুত্বের উপর জোর দিয়ে এসেছে। তাদের মতে হিন্দি সাম্রাজ্যবাদকে দমন করার জন্য শ্রেষ্ঠ উপায় হল ভূমিপুত্র সংরক্ষণ। বাঙালি তথা বাংলার ভূমিজ জাতির প্রতিনিধিরা যাতে বাংলায় চাকরি ব্যবসা এবং সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকার পায় তা সুনিশ্চিত করতে ৯০% ভূমিপুত্র সংরক্ষণ আইন অবিলম্বে বাংলায় পাস করানো দরকার। বিধানসভায় যাতে এই দাবি উঠানো হয় সেই দিকে লক্ষ্য রাখছে বাংলা পক্ষ। এর আগে, ইটাহারের বিধায়ক অমল আচার্য ভূমিপুত্র সংরক্ষণ আইনের কথা বিধানসভায় তোলেন। তার এই পদক্ষেপের কারণে বাংলা পক্ষর তরফ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছিল।

জঙ্গিপারা বিধায়কের সাথে দীর্ঘ বৈঠকের পর বাংলা পক্ষর সহযোদ্ধারা নিশ্চিত যে তাদের দাবি তারা সঠিক ব্যক্তির কাছে তারা পৌঁছে দিতে পেরেছেন। ভিন রাজ্য থেকে আসা মানুষেরা যাতে বাঙালির অধিকারের ওপর তাদের ভাগ না বসাতে পারে সেই দিকে নজর দেওয়ার জন্য মাননীয় বিধায়ক কে অনুরোধ করেন সংগঠনের প্রতিনিধিরা।

ইতিমধ্যেই ভূমিপুত্র সংরক্ষণ নিয়ে ভারতের বিভিন্ন রাজ্য আইন পাস করেছে। তারমধ্যে বিজেপি, কংগ্রেস ও বাম শাসিত রাজ্য আছে। তাই বাংলা পক্ষর দাবি যে বাংলার ক্ষেত্রেও যেন এই রাজনৈতিক দলগুলি একইভাবে নিজেদের দায়িত্ব পালন করেন। এই রাজনৈতিক দলগুলো বিহার ইউপি তথা উত্তর ভারতীয় বিভিন্ন রাজ্য থেকে কর্মসংস্থানের খোঁজে আসা মানুষেরা বাঙালির তথা বাংলার ভূমিজ জাতির প্রতিনিধিদের কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাদের তোষণ করতে গিয়ে বাংলা রাজনৈতিক দলগুলির বাঙালির প্রতি দায়িত্ববোধ দিনে দিনে শিথিল হয়ে পড়ছে। এই অবস্থার অবিলম্বে পরিবর্তন দরকার। তাই বাংলা পক্ষর স্পষ্ট দাবি যে বাংলার সমস্ত ব্যবসা, সরকারি ও বেসরকারি কাজ, ঠিকা কাজ, টেন্ডার, লাইসেন্স, হকারি, ফুটপাত ও সমস্ত ক্ষেত্রে ৯০% ভূমিপুত্র সংরক্ষণ যেন অবিলম্বে লাগু করা হয়।

The post জেলায় জেলায় ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে লড়াই বাংলাপক্ষের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36oFLUP
إرسال تعليق (0)
أحدث أقدم