কলকাতা: অপর্না-সৌমিত্র। বাংলায় সিনেমার ইতিহাদস লেখা হলে একটা অধ্যায় হয়ত থাকবে তাঁদের জন্য। ‘বসন্ত বিলাপ’ থেকে শুরু করে ‘বহমন’। জার্নিটা অনেক লম্বা। তাই সৌমিত্রের চলে যাওয়ায় রীতিমত ভেঙে পড়লেন অপর্ণা।
সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে গলা ভেঙে এল তাঁর। বললেন, মাথার উপর থেকে ছাতা সরে গেল। শেষের দিকেও ‘বহমন’ ও ‘বসু পরিবার’ -এও একসঙ্গে কাজ করেছেন তিনি। শেষের দিকেও শ্যুটিং-এ গিয়ে বই পড়া, গান শোনা নিয়ে গল্প হত বলে জানিয়েছেন।
অপর্ণা বলেন, ‘একে একে সবাই চলে যাচ্ছে। আমার চারপাশের চেনা জগৎটা যেন হারিয়ে যাচ্ছে।’
৪০ দিনের লড়াই শেষ। তাঁর ওভাবে শুয়ে থাকাটা কিছুতেই মেনে নিতে পারছিল না আপামর বাঙালি। ক্যান্সারকে হারিয়ে একের পর এক ছবি উপহার দেওয়া সৌমিত্র যেন এবারটাও জিতেই ফিরবেন।
এই আশাতেই বুক বাঁধছিলেন অগণিত ভক্ত। তবু সবকিছুরই একটা উপসংহার থাকে। সেভাবেই শেষ হয়ে গেল একটা অধ্যায়। চলে গেলেন অপু। আর এই খবর কানে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন অপর্না সেন। দীর্ঘদিনের বন্ধু সৌমিত্র। একাধিক সিনেমাতে অভিনয় করেছেন তাঁরা।
The post চেনা জগতটা হারিয়ে যাচ্ছে, কান্নায় ভেঙে পড়লেন অপর্না appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ltiF5Q