তেজস্বীকে দরাজ সার্টিফিকেট উমা ভারতীর, প্রশংসা কমলনাথেরও

ভোপাল: এ যেন উলোটপুরাণ। কট্টর হিন্দুত্ববাদী নেত্রী উমা ভারতী প্রশংসায় ভরিয়ে দিলেন লালুপ্রসাদের যাদবের পুত্র তেজস্বী যাদবকে। বিহারে মহাজোটের মূল কাণ্ডারী তেজস্বীকে দরাজ সার্টিফিকেট রামমন্দির আন্দোলনের অন্যতম প্রধান মুখ উমা ভারতীর। শুধু তেজস্বীই নন, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথেরও ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী।

‘‘তেজস্বীর বয়স কম, অভিজ্ঞতাও কম। এখনই মুখ্যমন্ত্রী হলে বিহার সামলাতে পারতো না। রাজ্যের হয়ে সব কিছু দেখভালের দায়িত্ব নিতেন সেই লালুপ্রসাদ যাদবই। বিহারে ফের ফিরত জঙ্গলরাজ। তেজস্বী যাদব খুব ভালো ছেলে। বয়স আর একটু বাড়লে ওই বিহারকে নেতৃত্ব দিতে পারবে।’’

এভাবেই লালু-পুত্র তেজস্বীকে প্রশংসায় ভরিয়ে দিলেন উমা ভারতী। শুধু তেজস্বী যাদবই নন, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা কমল নাথেরও ভূয়সী প্রশংসা করেছেন উমা ভারতী।

মধ্যপ্রদেশের উপনির্বাচন প্রসঙ্গে কমলনাথের প্রশংসা করে উমা ভারতী বলেন, ‘‘এই ভোটে দারুণ লড়াই করেছেন কমলনাথজি। উনি খুব ভালো মানুষ। আমার বড় দাদার মতো।”

এদিকে, সম্পূর্ণ বিরোধী শিবিরে থেকে লালু-পুত্র তেজস্বী যাদব ও কংগ্রেস নেতা কমলনাথের প্রশংসা করায় বিজেপির অন্দরেই জল্পনা ছড়িয়েছে। তবে প্রকাশ্যে এব্যাপারে কেউ কিছু বলেননি।

The post তেজস্বীকে দরাজ সার্টিফিকেট উমা ভারতীর, প্রশংসা কমলনাথেরও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35nyju3
Post a Comment (0)
Previous Post Next Post