নয়াদিল্লি: করোনা সংকটে অর্থনীতিকে চাঙ্গা করতে প্রায় দেড় লাখ কোটি টাকার আরও একটি প্যাকেজ ঘোষণা করতে পারে মোদী সরকার। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবিষয়ে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে পারেন বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে।
সূত্রমতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা বৃহস্পতিবারেই এই প্যাকেজ চূড়ান্ত করবেন। এই প্যাকেজে চাকরি ও অন্যান্য সমস্যায় জর্জরিত নানান খাতকে স্বস্তি দেওয়ার বিষয়ে জোর দেওয়া হতে পারে।
আরও পড়ুন – লাদাখ সীমান্তে সাময়িক সমাধান, প্যাংগং লেকে লো ম্যানস ল্যান্ড
কেন আনা হচ্ছে এই নতুন প্যাকেজ?
এই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে বলা হচ্ছে, সমস্যাগ্রস্ত নানান খাতকে উজ্জীবিত করতে এই প্যাকেজ আনা হচ্ছে। এছাড়াও কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হবে।
উল্লেখ্য, বর্তমানে দেশের জিডিপি-র পরিস্থিতি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ। গত ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিক GDP সংকুচিত হয়েছে প্রায় ২৪ শতাংশ। কেন্দ্র সরকার ‘আত্মনির্ভর ভারত’-এর মোড়কে কয়েক মাস আগে একটি প্যাকেজ ঘোষণা করলেও তা আশাজনক ফল দিতে পারেনি, ফলে দাবি উঠেছিল দ্বিতীয় প্যাকেজের। এবার এই দ্বিতীয় প্যাকেজের ঘোষণায় কী থাকে তাই এখন দেখায় বিষয়।
The post মোদী সরকারের দিওয়ালি গিফট, ঘোষণা করা হতে পারে আরও একটি আর্থিক প্যাকেজ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lp1RwS