দলীয় প্রতীক বিহীন শুভেন্দু’র নামাঙ্কিত ব্যানারে ছয়লাপ বারাসাত, জল্পনা বাড়াচ্ছেন মন্ত্রী

প্রতীতি ঘোষ,বারাসত : এবার দলীয় প্রতীক বিহীন দাদার অনুগামীর পোষ্টার পড়ল উত্তর ২৪ পরগনার বারাসাত শহরে।

শনিবার দুপুরে বারাসাত শহর জুড়ে প্রায় ৪০ টি শুভেন্দু অধিকারির ছবি সহ এই দাদার অনুগামী পোস্টার ফেলল এক ভ্যান চালক।

উত্তর ২৪ পরগনার সদর বারাসাতের ডাকবাংলো মোড় থেকে হেলা বটতলা মোড় পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়কের রাস্তার ধারে এক ভ্যান চালককে দেখা গেল পোস্টারে পোস্টারে শুভেন্দু অধিকারীর ছবিসহ ব্যানার টাঙাতে। ব্যানারটি শুভেন্দু অধিকারী ছবি সহ দাদার অনুগামী নামাঙ্কিত রয়েছে।

ভ্যানচালক মোহিত বিশ্বাস জানান, দাদার অনুগামীরা আমাকে ডাকবাংলা থেকে হেলাবটতলা পর্যন্ত রাস্তার ধার ধরে এই পোস্টারগুলো ফেলতে বলেছে। তার জন্য ভ্যান ভাড়া বাবদ ৪০০ টাকা এবং পোস্টার লাগানোর জন্য অতিরিক্ত ৫০০ টাকায় রফা হয়েছে। হয়তো শুভেন্দু অধিকারী কাল এই রাস্তা ধরে যাবেন। মোট ৪০ টি পোস্টার লাগানোর কথা হয়েছে।

সাংবাদিকরা এ বিষয়ে ভ্যানচালক মোহিত বিশ্বাসকে কারা পোস্টার লাগানোর জন্য জিজ্ঞাসা করলে ভ্যানচালক বলেন, “কারা দিয়েছে সঠিকভাবে বলতে পারবো না, তবে তাঁরা নিজেদেরকে দাদার অনুগামী হিসেবে পরিচয় দিয়েছে।”

তবে বারাসাত শহরে শুভেন্দু অধিকারী র ছবি দিয়ে ‘আমরা দাদার অনুগামী’ নামাঙ্কিত এই পোস্টার পরার ঘটনায় সাধারন মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

The post দলীয় প্রতীক বিহীন শুভেন্দু’র নামাঙ্কিত ব্যানারে ছয়লাপ বারাসাত, জল্পনা বাড়াচ্ছেন মন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2U3IkpR
إرسال تعليق (0)
أحدث أقدم