নয়াদিল্লি: অনেকেই বলেন তাঁর কাছে টাকা নেই, তো জমাবো কি? কিন্তু আসলে সবসময় টাকা জমাতে হলে বড় পুঁজি থাকা আবশ্যক না। আপনি ছোট পুজিতেও টাকা জমাতে পারেন। পোস্ট অফিস আপনাকে এমন বিনিয়োগ অপশন দেয়। এতে আপনি প্রতি মাসে ১০০ টাকা জমা দিয়ে মোটা পুঁজি নিজের জন্য জমাতে পারেন। এই বিশেষ স্কিমের নাম পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (আরডি)। আপনি এতে খুব অল্প অর্থ দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। আয়ও ভালো, টাকাও থাকবে নিরাপদ।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট বা আরডি একটি ছোট কিস্তি আমানত, ভালো সুদের হার এবং সরকারি গ্যারান্টিযুক্ত স্কিম। পাঁচ বছরের জন্য এই অ্যাকাউন্ট খোলা হয়। এর চেয়ে কম সময়ের জন্য এই অ্যাকাউন্ট খোলা যায় না।
কত সুদ পাওয়া যায়?
ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইট অনুসারে, আরডি স্কিমের উপরে বর্তমানে ৫.৮ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এই নতুন হার ২০২০ সালের ১ এপ্রিল থেকে প্রযোজ্য হয়েছে।
আপনি এই আরডি স্কিমটিতে প্রতি মাসে সর্বনিম্ন মাত্র ১০০ টাকা বিনিয়োগ করতে পারেন। এর চেয়ে বেশি ১০ এর গুনিতক যে কোনও পরিমাণ অর্থ জমা দিতে পারেন। সর্বোচ্চ আমানত জমা দেওয়ার কোনও সীমা নেই।
কারা এই অ্যাকাউন্ট খুলতে পারেন?
যে কোনও ব্যক্তি তার নামে আরডি অ্যাকাউন্ট খুলতে পারে। সর্বোচ্চ সংখ্যক অ্যাকাউন্টে কোনও বিধিনিষেধ নেই। তবে এই অ্যাকাউন্ট পরিবারের (এইচইউএফ) বা প্রতিষ্ঠানের নামে খোলা যায় না। কিন্তু দুইজন দুটি প্রাপ্তবয়স্ক ব্যক্তি একসাথে একটি যৌথ আরডি অ্যাকাউন্টও খুলতে পারেন। এছাড়া কটি খোলা ব্যক্তিগত আরডি অ্যাকাউন্ট যে কোনও সময় একটি যৌথ অ্যাকাউন্টে রূপান্তর করা যেতে পারে।
আরডি অ্যাকাউন্ট কখন বন্ধ করা যাবে?
যদি আপনি নির্ধারিত তারিখের মধ্যে আরডি কিস্তি জমা না করেন তবে আপনার ফাইন হবে এবং আপনাকে ১ শতাংশ টাকা জরিমানা দিতে হবে। এছাড়াও, যদি টানা চারটি কিস্তি জমা না দেওয়া হয় তবে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। তবে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাওয়ার পরেও পরবর্তী দুই মাসের মধ্যে এটিকে সক্রিয় করা যেতে পারে।
The post মাত্র ১০০ টাকা বিনিয়োগে হাতে আসবে মোটা পুঁজি, থাকছে সরকারি গ্যারান্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IkbTAz