কলকাতা: নিউ নর্মালে মঙ্গলবার থেকে খুলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি ও বিড়লা ইন্ডাস্ট্রিয়্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম৷
কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ১০ নভেম্বর থেকে কলকাতার চারটি দর্শনীয় স্থান খুলে যাচ্ছে৷ তবে প্রত্যেককে কঠোরভাবে করোনা বিধি মানতে হবে৷ অনলাইনে টিকিটে জোর দেওয়া হয়েছে৷
কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে থাকা চারটি দর্শনীয় স্থান হল-ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি ও বিড়লা ইন্ডাস্ট্রিয়্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম৷ লকডাউন ও করোনা আবহে এই দর্শনীয় স্থানগুলি ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে৷ প্রায় সাড়ে আট মাস পর কলকাতার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি ফের খুলছে৷
সংস্কৃতি মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, দর্শনীয় স্থানের প্রত্যেক নিরাপত্তারক্ষী পিপি পরে থাকবেন৷ প্রবেশ পথে থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷ মানতে হবে শারীরিক দূরত্ব৷ প্রতি গ্যালারিতে ২০-২৫ জন দর্শক ঢোকতে পারবে৷
কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়্যাল মিউজিয়ামের প্রধান আকর্ষণ হল: –ভূগর্ভস্থ কৃত্রিম কয়লা খনি,খরগোশের ঘর,সাপের গর্ত,অ্যাকোয়ারিয়াম,পক্ষিশালা, বনসাই (বামন গাছ),ফণীমনসা বাগান,টেলিভিশন এবং বৈজ্ঞানিক চলচ্চিত্র প্রদর্শনী৷
সায়েন্স সিটি কলকাতার একটি বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান। এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের অধিভুক্ত একটি বিজ্ঞানকেন্দ্র।
পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ও জে বি এস হ্যালডেন অ্যাভেনিউ-এর সংযোগস্থলে ৫০ একর জমির উপর সায়েন্স সিটি অবস্থিত। ১৯৯৭ সালের ১ জুলাই সায়েন্স সিটি উদ্বোধন হয়। সায়েন্স সিটি স্থাপনের মূল উদ্দেশ্য হল কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা।
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রাণী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারতসম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র৷
The post মঙ্গলবার থেকে খুলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর ও সায়েন্স সিটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2U9BcIw