বাগদাদ: ফের বড় রকমের আঘাত হানল আইএসআইএস বাহিনী। বাগদাদ শহরের পশ্চিমের একটি লুক আউট পয়েন্টে হামলা চালায় আইএসআইএস-এর একটি দল। এই হামলায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
বাগদাদ বিমানবন্দরের কাছে ইরাকি রাজধানীর দক্ষিণ উপকূলে আল-রাদওয়ানিয়ায় থাকা উপজাতি হাশেদ বাহিনীর উপর নির্বিচারে গ্রেনেড নিক্ষেপ ও গুলি চালায় হামলাকারীরা।
এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন, আইএসআইএস মনিটারিং টাওয়ারে হামলা চালায়। যার জেরে হাশেদের পাঁচ সদস্য এবং ছয় জন স্থানীয় মানুষের মৃত্যু হয়। ওই ৬ ব্যক্তি হামলা প্রতিহত করতে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে এসেছিল বলে জানা গিয়েছে।
একজন চিকিৎসক ইতিমধ্যে নিহতের সংখ্যা নিশ্চিত করে এএফপিকে জানিয়েছেন। আট আহত ব্যক্তিকে সেন্ট্রাল বাগদাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইএসআইএসের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে এই হামলার দায়ভার গ্রহণ করা হয়নি বলে জানা গিয়েছে।
বিস্তারিত আসছে…
The post ফের আঘাত হানল ISIS, নিহত কমপক্ষে ১১ : রিপোর্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35blVx1