রামমন্দির চত্বর বানাতে অংশ নিতে পারবে যে কেউ, ট্রাস্টকে পাঠাতে হবে নকশা

অযোধ্যা: রামমন্দির নির্মাণ শুরু হওয়ার পরে রামমন্দির চত্বরকে আরও ঐশ্বরিক ও আধ্যাত্মিক করে তুলতে সাধারণ মানুষের কাছে নকশা ও আইডিয়া চেয়ে পাঠাল রামমন্দির ট্রাস্ট। ৭০ একর জমির ওপর তৈরি রামমন্দির ক্ষেত্রতে পছন্দের সেই নির্বাচনী নকশা প্রয়োগ করা হবে।

গত সপ্তাহে একটি বৈঠকের পরে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্যরা সাধারণ মানুষের কাছে রামমন্দির চত্বর বিকাশের জন্য নকশা চেয়ে পাঠায়।

নির্মান করা হবে ছোট পুকুর, যজ্ঞ মন্ডপ, আচার মণ্ডপ, কল্যাণ মন্ডপ এগুলির জন্যই ওই নকশা চেয়ে পাঠানো হয়েছে। চাইলে আপনি নিজেও ওই নকশা পাঠাতে পারেন।

নিজেদের বিজ্ঞাপনে ট্রাস্ট জানিয়েছে, নকশা হতে হবে বাস্তুর উপর ভিত্তি করে । এই চত্বরে ৫১ জন শিক্ষার্থীর জন্য গুরুকূলও তৈরি করা হবে। এজন্য জনগণের কাছ থেকে মতামত জানতে চাওয়া হয়েছে।

বর্তমানে থাকা নানান পৌরাণিক স্থল যেমন নল নীল টিলা, সীতার রান্নাঘর, কুবের টিলা এবং অঙ্গদ টিলা ইত্যাদিকেও মূল নির্মাণ সাইটের সঙ্গে যুক্ত করার জন্য ধারণা চেয়ে পাঠানো হয়েছে। ট্রাস্ট মন্দির পরিদর্শনকারী ভক্তদের সুবিধার্থে নির্মাণাধীন নির্মাণের নকশাও চেয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, শ্রী রাম মন্দিরের নকশা চূড়ান্ত হয়ে গেছে। এবার পালা ৭০ একর ক্যাম্পাসের। আপনিও যদি কোনও নকশা পাঠাতে চান সেক্ষেত্রে ২৫ নভেম্বরের মধ্যে রাম মন্দির ট্রাস্টকে মেইলে নকশা প্রেরণ করতে পারেন।

তবে নকশা পাথালেই যে তা গ্রহণ করা হবে, এমন কোনও কথা নেই। গ্রহণ বা প্রত্যাখ্যানের চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাস্ট-ই নেবে। মেইল আইডি হল- suggestions@srjbtkshetra.org
aida.rjbayayodhya@gmail.com
design@tce.co.in

The post রামমন্দির চত্বর বানাতে অংশ নিতে পারবে যে কেউ, ট্রাস্টকে পাঠাতে হবে নকশা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34Y8jVT
Post a Comment (0)
Previous Post Next Post