কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১২

আহমেদাবাদ: বুধবার সকালে একটি ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়ল এক কেমিক্যাল গোডাউনের একটি অংশ। দুর্ঘটনার জেরে নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন শ্রমিক। এরমধ্যে কমপক্ষে ৫ জন মহিলা রয়েছেন। নিহত ছাড়া, আরও আহত হয়েছেন ৯ জন। পিরানা-পিপলাজ রোডের ওপর থাকা একটি গোডাউনে এই দুর্ঘটনা ঘটে।

সকালে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় উদ্ধারকারী দল ও ফায়ার ব্রিগেড। টানা ৯ ঘন্টা উদ্ধার কাজ চালানোর পরে রাত সাড়ে ৮ টা নাগাদ অবধি উদ্ধার করা সম্ভব হয় ৯ জনকে। তাঁরা প্রত্যেকে আহত। এছাড়া আরও ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের এলজি হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ূন – রাজারহাটের CNCI করোনা হাসপাতালে বাড়ল আরও ৫০টি HDU বেড

আধিকারিকেরা জানিয়েছেন, সকাল ১১ টার দিকে গোডাউনটিতে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। যার জেরে পাশের গোডাউনগুলিতে আগুন লেগে যায়। তখন সেখানে শ্রমিকেরা নিজেদের কাজ কছিল বলে জানা গিয়েছে।

জানানো হয়েছে, আগুন লাগলেও তা ততটা ভয়ংকর ছিল না। তবে বিস্ফোরণের কারণে গোডাউনটি ভেঙে পড়ে। আর তাতেই আটকে পড়ে বহু শ্রমিক। মৃত্যুও হয়। কংক্রিট কেটে উদ্ধার করতে হয় আটকে পড়াদের।

উদ্ধারকারী দল জানিয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে হাজির হয় ২৪ টি ফায়ার ইঞ্জিন। তাঁরা একযোগে কাজ শুরু করে। রাতেও চলে উদ্ধারকাজ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে নিহতদের আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। সমবেদনা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।

The post কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১২ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3k3qb5L
Post a Comment (0)
Previous Post Next Post