রোগীকে ভেন্টিলেশনে রেখে ১০ লাখ টাকা বিল, মেডিকা-র বিরুদ্ধে নালিশ স্বাস্থ্য কমিশনে

কলকাতা: রোগীকে ভেন্টিলেশনে রেখে বিল বাড়ানোর অভিযোগ৷ শহরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে নালিশ৷ মৃতের পরিবারকে ১০ লাখ টাকা বিল ধরিয়েছে ওই বেসরকারি হাসপাতাল৷ এই বিষয় অভিযুক্ত হাসপাতালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

হাওড়ার শ্যামপুরের বাসিন্দা অজয় কুমার দাস৷ ৬৪ বছরের অজয়বাবু পেশায় স্বর্ণ ব্যবসায়ী৷ গত ২৮ অক্টোবর অসুস্থ হয়ে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন৷ দু’দিন পর হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারকে জানায় অজয়বাবুর করোনা হয়েছে৷ এরপর তার চিকিৎসায় এক-একটি ইঞ্জেকশনের জন্য ৪৫ হাজার টাকা দাম ধার্য্য করেছে হাসপাতাল৷

শেষ পর্যন্ত শনিবার রাতে অজয় কুমার দাসের মৃত্যু হয় মেডিকা হাসপাতালে৷ তারপরই পরিবারের লোকজনদের হাতে ১০ লাখ টাকার বিল ধরিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ বিল হাতে পাওয়ার পরই মৃতের পরিবার রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যানের কাছে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷

এর আগেও মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য কমিশনের অভিযোগ জমা পড়েছিল৷ সেবারও করোনা আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যুর পর ওই হাসপাতাল বিল করেছিল প্রায় ১৯ লাখ টাকা৷ কমিশনের হস্তক্ষেপে পরে ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিল কমাতে বাধ্য হয় মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল৷

অভিযোগ ছিল,করোনা আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যুর পর মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল বিল করেছিল প্রায় ১৯ লাখ টাকা৷ এই ঘটানায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছিল৷ তারপর রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দোপাধ্যায় টেক্সট মেসেজ করে বিল রিভিউ করার নির্দেশ দেন হাসপাতালকে৷

মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের তথ্য অনুযায়ী, শ্যামনগরের চিকিৎসক প্রদীপ ভট্টাচার্যের করোনা চিকিৎসায় মোট বিল হয় ১৮ লক্ষ ৩৪ হাজার ৯৫২ টাকা। এর মধ্যে ওষুধের বিল ৬ লক্ষ ৯০ হাজার টাকা৷ বিমা কোম্পানি (টিপিএ) দিয়েছে ৩ লক্ষ টাকা৷ চিকিৎসকের পরিবার হাসপাতালকে দেয় ১১ লক্ষ ৭৫ হাজার টাকা৷

স্বাস্থ্য কমিশনের আবেদনের পর ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিল কমাল মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষ৷ শ্যামনগরের চিকিৎসক প্রদীপ ভট্টাচার্যের করোনা চিকিৎসায় প্রায় ১৯ লক্ষ টাকা বিল হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে তৎপর হয় স্বাস্থ্য কমিশন। বিল রিভিউ করতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান৷ তারপরই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ৷ একদিনের মধ্যে কমে গেল সাড়ে তিন লাখের বেশি বিলের টাকা৷

এবার কমিশন কি সিদ্ধান্ত নেয়,তার অপেক্ষায় মৃত অজয় কুমার দাসের পরিবার৷

The post রোগীকে ভেন্টিলেশনে রেখে ১০ লাখ টাকা বিল, মেডিকা-র বিরুদ্ধে নালিশ স্বাস্থ্য কমিশনে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3n6CIrm
إرسال تعليق (0)
أحدث أقدم