রাজ্যজুড়ে পালিত হবে নভেম্বর বিপ্লব, কলকাতাতেও প্রস্তুত বামেরা

কলকাতা: দুনিয়ার বিভিন্ন প্রান্তের পাশাপাশি কলকাতাতেও শনিবার পালিত হবে ১০৪ তম নভেম্বর বিপ্লব দিবস। ‌ এদিন কলকাতায় সকাল সাড়ে দশটায় ধর্মতলায় লেনিন মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন বামফ্রন্ট নেতারা। পাশাপাশি জেলায় জেলায় নানা অনুষ্ঠানের মাধ্যমে নভেম্বর বিপ্লব বার্ষিকী পালন করা হবে।

এই উপলক্ষে সিপিএম এবং বিভিন্ন গণ সংগঠনের পক্ষ থেকে এদিন সভা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‌ রাজ্যের বিভিন্ন স্থানে মার্কসীয় সাহিত্য বিক্রয় কেন্দ্র খোলা রয়েছে এই উপলক্ষে। লাল আলো এবং লাল পতাকায় সূচিত করা হয়েছে সিপিএম পার্টি অফিসগুলি।

১৯১৭ সালের এই দিনটিতেই রাশিয়ায় লেনিনের নেতৃত্বে শ্রমজীবী মানুষ রাষ্ট্রক্ষমতা দখলের উদ্দেশ্যে বিপ্লবী অভ্যুত্থান শুরু হয়েছিল। যা দুনিয়ার ইতিহাসে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব। আর এর পরবর্তী দশদিন ওই‌ দুনিয়া কাঁপানো দশ দিন নামে পরিচিত। যার ফলে প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন।

বর্তমানে সোভিয়েত ইউনিয়ন নেই তা ভেঙে গিয়েছে তবে এখনও ওই বিপ্লবের প্রাসঙ্গিকতা রয়েছে বলে মনে করছেন বহু মানুষ। বিশেষত যেখানে পুঁজিবাদের সংকটের জেরে অর্থনৈতিক বেহাল দশা ফুটে উঠছে। তারই জেরে সমাজতন্ত্র এবং মার্কসবাদের যথার্থতা অনেকের কাছে গুরুত্ব পাচ্ছে। ফলে নভেম্বর বিপ্লব পালিত হচ্ছে।

The post রাজ্যজুড়ে পালিত হবে নভেম্বর বিপ্লব, কলকাতাতেও প্রস্তুত বামেরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/38gfzhX
إرسال تعليق (0)
أحدث أقدم