‘এখন মানুষ গাড়ি ভাঙছে পরে কুকুর-ছাগল ভাঙবে’, দিলীপের কনভয়ে হামলা প্রসঙ্গে অনুব্রত

স্টাফ রিপোর্টার, সিউড়ি: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার ঘটনায় গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে তৃণমূলকেও কাঠগড়ায় তোলা হয়েছে। সেই অভিযোগের জবাব দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বেনজির আক্রমণ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডল বলেন, “ভাষাজ্ঞান ঠিক না করলে এই অবস্থাই হবে। সবসময় আজেবাজে ভাষায় কথা বললে মানুষ তা মেনে নেবে না। উনি পাগল ছাগল মানুষ। এখন মানুষ গাড়ি ভাঙচুর করছে। পরে কুকুর-ছাগল ভাঙবে।”

দলীয় কাজে উত্তরবঙ্গে গিয়েছেন দিলীপ ঘোষ। বুধবার তিনি ছিলেন কোচবিহারে। সেখান থেকে বৃহস্পতিবার জয়গাঁর খোকলা বস্তিতে একটি দলীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। সেখানে যাওয়ার পথে দলসিং পাড়াতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।অভিযোগ, দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। কালো পতাকাও দেখানো হয়।

এই ঘটনায় সরাসরি তৃণমূল ও বিমল গুরুং–পন্থী মোর্চার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন বিজেপির রাজ্য সভাপতি। এই অভিযোগের জবাবে অনুব্রত বলেন, “কে রয়েছে না রয়েছে তা পরে দেখা যাবে। আগে ওনাকে ভাষাজ্ঞান ঠিক করতে হবে।”

হামলার ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “গ্রামে গ্রামে, বুথে বুথে যেভাবে আমরা পৌঁছে গিয়েছি, তা দেখে ভয় পাচ্ছে তৃণমূল। তাই এভাবে হামলা চালাচ্ছে দিনের পর দিন।”

তিনি এও বলেন, “অনেকে প্রশ্ন করছেন রাজ্যে ৩৫৬ ধারা চালু হবে কিনা!‌‌ আমার মনে হয়ে এভাবে হিংসা ও ভয়ের পরিবেশ তৈরি করে ইচ্ছে করেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু করতে চাইছে তৃণমূল। রাস্তায় বেরনো যাবে না, রাজনৈতিক কর্মসূচি করা যাবে না— এটা তো কোনও গণতান্ত্রিক দেশে হতে পারে না। এটা কল্পনাও করা যায় না। এর আগেও আমার ওপর হামলা চালানো হয়েছে। আবার হল।”

এদিনের ঘটনার নিন্দা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। এদিন তিনি বলেন, “কোনও রাজনৈতিক দলের সভাপতির সঙ্গে আজ কী হয়েছে তা আমি জানি না। কিন্তু আমি বলব যে কোনও রাজনৈতিক ব্যক্তির ওপর যদি এভাবে হামলা চালানো হয় তা নিন্দনীয়।”

The post ‘এখন মানুষ গাড়ি ভাঙছে পরে কুকুর-ছাগল ভাঙবে’, দিলীপের কনভয়ে হামলা প্রসঙ্গে অনুব্রত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36wXb1F
Post a Comment (0)
Previous Post Next Post