৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আত্মীয়দের দেখতে পেয়েই পালাল অভিযুক্ত

লখনউ: উত্তরপ্রদেশে ফের নক্ক্যারজনক ঘটনা। এবার বুলন্দশহরে ধর্ষণের চেষ্টা করা হল পাঁচ বছরের একরত্তি শিশুকে। জানা গিয়েছে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত যুবক।

সৌভাগ্যবশত সে সময় বাড়ি ফিরে আসে শিশুর পরিবার। তাঁদেরকে দেখেই হাতাহাতি করে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এরপরেই থানায় অভিযুক্তের বিরুদ্ধে রিপোর্ট দায়ের হয়, পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তও যুবককে গ্রেফতার করেছে।

আরও পড়ুন – ধনতেরাস ২০২০: মাত্র ৫ কাজ করলেই নিশ্চিত সাফল্য, হাতে আসবে প্রচুর টাকা

জানা গিয়েছে, শিশুকে একা দেখতে পেয়ে তাঁর বাড়ি ঢুকে পড়ে ওই অভিযুক্ত। এরপর তাঁর শ্লীলতাহানি করে তাঁকে ধর্ষণের চেষ্টা করে সে। শিশুর চেঁচামেচিতে এই সময় ফিরে আসে পরিবার। এরপরেই পালায় অভিযুক্ত।

সিইও কুমার সিংহ জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তকে কোনও অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন – ফোন করলেই বাড়িতে ১৪ শাক ও ১৪ প্রদীপ পাঠিয়ে দেবে পঞ্চায়েত দফতর

উল্লেখ্য চলতি মাসেই অসমে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণের জেরে গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে। জানা গিয়েছে সেখানেও নাবালিকার অভিভাবক ঘরে না থাকার সুযোগ নিয়ে ওই ব্যক্তি ঘরে ঢুকেছিল। আর তারপরেই ওই নাবালিকার উপরে চড়াও হয়েছিল। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

The post ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আত্মীয়দের দেখতে পেয়েই পালাল অভিযুক্ত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/38L78v0
Post a Comment (0)
Previous Post Next Post