গ্রামে শব্দ আতসবাজির দাপট, থামাতে নামল যৌথ পরিবেশ মঞ্চ

স্টাফ রিপোর্টার , হাওড়া : শহরে শব্দহীন কালীপুজো কিন্তু প্রত্যন্ত গ্রামের চিত্র সেই একই রয়ে গিয়েছে। কালীপুজো থেকে ভাইফোঁটা দেদার ফেটেছে শব্দবাজি। ছিল আতশবাজির প্রতিযোগিতা। সঙ্গত দিচ্ছিল ডিজে। বাজি ও শব্দ বন্ধ করতে তৎপর হয় হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ।

তাঁরা জানাচ্ছেণ , ‘এলাকায় পরিচিত জনপদের বড়বড় রাজপথে সবার নজরের সামনে কয়েকটা পুজো নিয়ম মেনে হলেও আসল খবরগুলো আসে প্রত্যন্ত এলাকা থেকে, যেখানে সেভাবে পুলিশী নজরদারীর চোখ পৌঁছায় না, যেখানে ভাল করে মোবাইলে নেটওয়ার্ক আসেনা, যেখানে অবাধে চলে নিয়মের তোয়াক্কা করে কালীপুজোর দিনগুলোতে ডিজে ও শব্দবাজির প্রতিযোগিতা পাড়ায় পাড়ায়। সেই সব জায়গায় এবছর একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে শব্দের ডেসিবেলমাপক যন্ত্রে পরীক্ষা করে তীব্রস্বরে মাইক বাজানো ও দেদার শব্দবাজীর দাপট রুখতে সরাসরি পৌঁছে গিয়েছিল হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের ৭জনের নজরদারী দল। ছিলেন বিশিষ্ট সংগঠক, মন্টু শী, রনজিত পাল, প্রমিলা বাহিনীর নেত্রী কল্যানী পালুই, হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদক শুভ্রদীপ ঘোষ, কোষাধ্যক্ষ সায়ন দে, ক্যামেরাপারসন – সুকমল দে, নারীবাহিনীর পক্ষে – রিনা

সন্ধ্যার অভিযান শুরু হয় রাজাপুর থানার তুলসীবেড়িয়া গ্রাম থেকে। এরপর কুলগাছিয়া, উলুবেড়িয়ার রাজপথ দিয়ে পরিবেশ মঞ্চের নজরদারি গাড়ি পৌঁছায় শ্যামপুর ১ ও ২ ব্লকের বিভিন্ন গ্রামে। এর মধ্যে পরিবেশ মঞ্চ ও সবুজ মঞ্চের জেলা জুড়ে জারি নাগরিক হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ আসতে থাকে শ্যামপুর ও বাগনান এলাকার নানা গ্রাম থেকে। তারস্বরে মাইক বাজানো ও ডিজের দৌরাত্ম্যের খবর পেয়ে নজরদারী টিম সেই সব জায়গায় রাতের অন্ধকারে গিয়ে হাজির হয়। মদ্যপ অবস্থায় উচ্ছৃঙ্খল যুবকদের চোখরাঙানী উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে রাতে দুর্গম গ্রামীন মেঠো পথ দিয়ে জগদীশপুর, মৌবেশিয়া, রনমহল হয়ে গড়চুমুক, গাজীপুর, বাড়গ্রাম, গাজীপুর এর নানা পুজো আয়োজকদের কাছে শব্দদূষণ ও বায়ুদূষণের বিপদ সম্বলিত বার্তা ও প্রচারপত্র তুলে দিয়ে অনুরোধ করা হয় উৎসবের দিনগুলোতে সরকারী বিধিনিষেধ মেনে চলতে।

বাড়বেড়িয়া ব্রতচারী ধামের কর্ণধার রনজিত পাল মহাশয় বলেন – এবছর করোনা পরিস্থিতিতে এমনিই উৎসবের জৌলুশ কমেছে, কিন্তু তারস্বরে মাইক বাজিয়ে এলাকার অসুস্থ মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলতে কিছু ক্লাব যেন উঠেপড়ে লেগেছে। তাদের কাছে কড়া বার্তা দিতে আমাদের এই অভিযান। কল্যানী পালুই দীর্ঘদিন মদ বিরোধী আন্দোলন করছেন। তিনি এতো মদ্যপ যুবকদের দৌরাত্ম্য দেখে প্রতিবাদে ফেটে পড়েন। করোনার ভয়কে উপেক্ষা করে মাস্কবিহীনভাবে মা বোনেদের ঘুরে বেড়ানো দেখে হতাশ হলেন। সকলকে করোনা বিধি মানার অনুরোধ করা হয়।

ক্লাবের কর্মকর্তাদের বোঝানোর কাজ করেন মন্টু শী, সায়ন দেরা। সাউন্ড মিটারে শব্দের তীব্রতা মেপে ডিজে বক্সের ডকুমেন্টেশন করে থানায় ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে ক্রমাগত রিপোর্টিং করে যান শুভ্রদীপ ঘোষ, সহয়োগিতা করে সুকমল দে। বাগনান থানার ছয়আনি গুজরাগ গ্রামে পাড়ায় পাড়ায় প্রচুর কালীপুজো হয়। ওখান থেকে একাধিক অভিযোগ আসে তারস্বরে মাইক ও ডিজে বাজার প্রতিযোগিতার। ওই গ্রামে গিয়ে মেদিনীপুরের ডিজে বক্স আমদানীর ছবি তোলা হয়। পুলিশকে ফোন করে তা সিজ করার আবেদনও জানানো হয়। রাত ১০টার পর অনেক গ্রামে তারস্বরে মাইক চালানো স্পটে গিয়ে বন্ধ করা হয়।

ফেরার পথে গভীর রাতে নির্জন রাস্তায় যুবকদের গাঁজার ঠেক, অসামাজিক কাজকর্মের নানা নজির চোখে পড়ে পরিবেশ মঞ্চের নাগরিক নজরদারী টিমের। গ্রামাঞ্চলের বয়স্ক মানুষজনদের সাথে কথা বলেন সায়ন দে। তাঁরা ওনাকে জানান – “আমাদের খুব কষ্ট হয় এই কদিন। কিছু বলতে পারিনা। পাড়ার ছেলেরা বলে একদুদিন আনন্দ করবো না? আপনারা এলেন। এভাবে বললেন। কেউ আগে বলেনি এভাবে। এবার নিশ্চই – ওরা বুঝবে বা ভয় পাবে।”

The post গ্রামে শব্দ আতসবাজির দাপট, থামাতে নামল যৌথ পরিবেশ মঞ্চ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35D9Z7G
Post a Comment (0)
Previous Post Next Post